1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় শাসন করায় গলায় ফাঁস দিয়ে শয়ন কক্ষের আড়ায় ঝুলছিল স্কুল ছাত্রের লাশ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

বাঘায় শাসন করায় গলায় ফাঁস দিয়ে শয়ন কক্ষের আড়ায় ঝুলছিল স্কুল ছাত্রের লাশ

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: মায়ের ওড়না গলায় ফাঁস দিয়ে নিজ শয়ন কক্ষের আড়ায় ঝুলছিল ৬ষ্ট শ্রেণীর শিক্ষার্থী আবু বক্কর ওরফে মামুন(১২) এর লাশ। সে উপজেলার চরাঞ্চলের চকরাজাপুর ইউনিয়নের পলাশিফতেপুর গ্রামের সামসুল মিস্ত্রীর দ্বিতীয় ছেলে। শনিবার (১৫-০৩-২০২৫) সকাল আনুমানিক ৯ টার দিকে ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৫ টায় জানাযার নামাজ শেষে এলাকার কবরস্থানে দাফন করা হয়।

জানা যায়, মাদ্রাসায় লেখা পড়ার অনিহা দেখে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি করা হয়। স্কুল ছুটির মধ্যে পড়া লেখা ও কাজ কর্ম বাদ দিয়ে শুধু খেলা নিয়ে প্রায় সময় ব্যস্ত থাকতো। এ নিয়ে মা-বাবা তাকে বকাবকি করেন। শনিবার বাবা বাইরে কাজে যান আর মা বাড়ির পাশের জমিতে যান। এই সুযোগে মায়ের ওড়না গলায় ফাঁস দিয়ে নিজ শয়ন কক্ষের আড়ায় ঝুলছিল।

মা মারিয়া জানান, বাড়িতে ফিরে ছেলেকে ঝুলতে দেখে ডাক চিৎকার করলে স্থানীয়রা এসে নীচে নামিয়ে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু বাঁচানো যায়নি। স্থানীয় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান শিশির জানান,খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। অভিযোগ না থাকায় মরদেহ রেখে যায়। বিকেল সাড়ে ৫টায় জানাযার নামাজ শেষে এলাকার কবরস্থানে দাফন করা হয়েছে।

অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান জানান, প্রাথমিক তদন্তে কান সন্দেহ না থাকায় ইউডি মামলা দায়ের করে রাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট