1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় র‌্যাব কর্তৃক গ্রেপ্তার চাঁদাবাজ চক্রের চার সদস্য - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

বাঘায় র‌্যাব কর্তৃক গ্রেপ্তার চাঁদাবাজ চক্রের চার সদস্য

  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি…………………………………………………..

পণ্যবাহি (কাঁচামাল) ট্রাক, সিনএনজি ও অটো ড্রাইভারদের গতিরোধ করে চাঁদাবাজ চক্রের মূলহোতাসহ ৪ জন চাঁদাবাজকে রাজশাহীর বাঘায় বঙ্গবন্ধু মোড়স্থ সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

গ্রেপ্তাকৃতরা হলো-উত্তর মিলিক বাঘা গ্রামের জাহাব আলীর ছেলে আবদুর রহমান রানা (২৭), পলাশী ফতেপুর গ্রামের ওয়াছাব আলীর ছেলে সোহাগ আলী (২৬), কলিগ্রামের মৃত আস্তুল মন্ডলের ছেলে আশাদুল ইসলাম (৩৫), লালপুর উপজেলার রাধাকান্তপুরপুর গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে বিপ্লব আহম্মেদ (২৯)। পরে তাদের বিরুদ্ধে বাঘা থানায় মামলা করে র‌্যাব।

বুধবার(০৭-০২-২০২৪) তাদের কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে বাঘার বঙ্গবন্ধু মোড়স্থ এলাকায় অভিযান চালায় রাজশাহী র‌্যাব-৫ এর সদর কোম্পানীর মোল্লাপাড়া ক্যাম্পের অপারেশন দল। চাঁদাবাজের সময় তাদের হাতে নাতে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছে থেকে ১ হাজার ৭৬০ টাকা, একটি টালি খাতা, একটি কলম জব্দ করা হয়েছে।

জানা যায়, তারা অটোরিক্সা ও সিএনজি ড্রাইভারদের নিকট হতে নিয়মিতভাবে সিরিয়ালসহ বিভিন্ন নামে বলপূর্বক চাঁদা আদায় করে থাকে এবং চাঁদা না দিলে ভাড়ায় চালিত অটোরিক্সা ও সিএনজি ড্রাইভারদের ভয়ভীতি প্রদর্শনসহ গাড়ী ভাংচুর, ক্ষয়-ক্ষতি ও মারধর করিয়া চাঁদা আদায় করাসহ যানবাহন চলাচলে বাধাপ্রদান করে আসছিল ।

বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) আমিনুল ইসলাম জানান, র‌্যাব বাদি হয়ে তাদের নামে চাঁদাবাজি মামলা দায়ের করেছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট