1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় মাদক, সন্ত্রাস ও নারী নির্যাতন বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত: প্রধান আলোচক ডিআইজি আশিক সাঈদ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় মাদক, সন্ত্রাস ও নারী নির্যাতন বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত: প্রধান আলোচক ডিআইজি আশিক সাঈদ চাঁপাইনবাবগঞ্জে প্রয়াত শিক্ষকের পরিবারকে শিক্ষক-কর্মচারী কল্যাণ তহবিলের অর্থ প্রদান পোরশায় সরকারি অনুদানের সাইকেল ও সেলাই মেশিন পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠী সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহী প্রেসক্লাবের মানববন্ধন বাংলাদেশ পুলিশে গঠিত হচ্ছে আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট: স্বরাষ্ট্রমন্ত্রী লালপুরে ১০ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী রনি আটক দেবহাটায় ৫০ বছরের বসতভিটা দখল: খোলা আকাশের নিচে ৭০ বছরের সুভদ্রা রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত মির্জাপুরে দুই সন্তান ও স্বর্ণালংকার নিয়ে যুবকের সাথে গৃহবধূ উধাও শিক্ষার্থী নিয়ে ‘উধাও’ হওয়ার খবর কাল্পনিক, হেয় করার চক্রান্ত: আইএইচটি শিক্ষক অসীম কুমার

বাঘায় মাদক, সন্ত্রাস ও নারী নির্যাতন বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত: প্রধান আলোচক ডিআইজি আশিক সাঈদ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি | বাঘা (রাজশাহী): রাজশাহীর বাঘায় মাদক, সন্ত্রাস, উগ্রবাদ ও নারী নির্যাতন বিরোধী এক সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান আলোচকের বক্তব্যে রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) আশিক সাঈদ বলেন, “পুলিশ আগের অবস্থান থেকে ফিরে আসতে চায়। তবে পুলিশ একা মাদক ও সন্ত্রাস দমন করতে পারবে না; এজন্য সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।”

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বাঘা থানা পুলিশের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

ডিআইজি আশিক সাঈদ আরও বলেন, নারী নির্যাতন ও উগ্রবাদের বিরুদ্ধে পুলিশ সম্পূর্ণ ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। অপরাধী যেই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে তিনি উপজেলার আড়ানী এলাকায় দ্রুত একটি পুলিশ ক্যাম্প স্থাপনের আশ্বাস দেন। একই সাথে বাঘা থানা পুলিশকে আরও তৎপর হয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)

  • খালিদ হোসেন, সহকারী পুলিশ সুপার (চারঘাট সার্কেল)

  • তুহিন উদ্দিন, সহকারী পুলিশ সুপার (প্রবেশনার)

রাজশাহী বেতারের উপস্থাপিকা রুকসানা আক্তার লাকীর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক।

উন্মুক্ত আলোচন পর্বে স্থানীয় রাজনৈতিক ও সুধীজনরা চরাঞ্চলের সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, চুরি এবং ফেসবুকে গুজব ছড়িয়ে উগ্রবাদ ছড়ানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা পুলিশকে জনবান্ধব ভূমিকা পালন এবং নিয়মিত ‘উঠান বৈঠক’ করার পরামর্শ দেন। এছাড়া রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী—সাবিনা সুলতানা ও হুমায়রা খাতুন নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধে নিজেদের বক্তব্য তুলে ধরে।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মামুন অর রশিদ বলেন, বাঘা একটি সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে মাদক নিয়ন্ত্রণ একটি বড় চ্যালেঞ্জ। তিনি কুইক রেসপন্স টিমকে (QRT) দ্রুত সেবা দেওয়ার নির্দেশ দেন এবং সামাজিক অপরাধ রুখতে সাধারণ জনগণকে তথ্য দিয়ে পুলিশকে সহায়তার আহ্বান জানান।

উক্ত মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, আনসার-ভিডিপি সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট