1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় মহাপরিচালকের ঈদ উপহার পেলেন আনসার-ভিডিপির কমান্ডার- দলনেতা-দলনেত্রী - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা রাসিকের ৩ উন্নয়ন প্রকল্পের ৫ পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী শিবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করল র‍্যাব শিবগঞ্জে পিতাকে ‘মানসিক রোগী’ সাজিয়ে সম্পত্তি দখলের অভিযোগ ছেলের বিরুদ্ধে; পাল্টা দাবি ছেলের কুষ্টিয়ায় দুর্গোৎসবের আগেই মন্দিরে প্রতিমা ভাঙচুর, আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত: বিনামূল্যে ডিম বিতরণ ও শোভাযাত্রা কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি

বাঘায় মহাপরিচালকের ঈদ উপহার পেলেন আনসার-ভিডিপির কমান্ডার- দলনেতা-দলনেত্রী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় প্রথমবারের মতো আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এর ঈদ উপহার পেলেন বাঘা উপজেলার কমান্ডার, দল নেতা-দলনেত্রী।

বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫) দুপুরে বাঘা উপজেলা আনসার ভিডিপির নিজস্ব কার্যালয়ে আনসার ও ভিডিপির কমান্ডারসহ সম্মানী ভাতা প্রাপ্ত ৬২ জন দলনেতা-দলনেত্রীদের মাঝে মহাপরিচালকের প্রদানকৃত ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলা আনসার ভিডিপি অফিসার (অ:দা:) সাকিব উল মওলা এর নেতৃত্বে ঈদ উপহার বিবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক রাজন কুমার, উপজেলা প্রশিক্ষিকা মাহফুজা খানম, উপজেলা কোম্পানি কমান্ডার আব্দুস সাত্তার, সহকারী কোম্পানি কমান্ডার এনারুল ইসলাম, ইউনিয়ন দলনেতা আমজাদ হোসেন সহ ওয়ার্ড দলনেতা সোহেল রানা, আলমগীর, বিপুল, জুয়েল, আশরাফুল ইসলাম, ওয়ার্ড দলনেত্রী লাবনী, পলি, চম্পা, মহিমা,পাপিয়া সুলতানা, সবুজ, বিদ্যুৎ, লাইলি, হামিদ মিঞা, রুহুল আমিন, মতিউর, আসাদুজ্জামান, জোৎস্না ও রায়হান প্রমুখ ।

উল্লেখ্য, উপজেলার ৬২ জন সম্মানী ভাতা প্রাপ্তদের মাঝে বাহিনীর মনোগ্রাম সম্বলিত ব্যাগে ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল- পোলাও চাউল, লাচ্চা,লুডুস, সেমাই, দুধ সুজি, ঘি। ঈদ সামগ্রী পেয়ে সকলেই আনন্দ প্রকাশ করেন এবং এ ধারা আগামীতেও চলমান রাখার জন্য অনুরোধ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট