1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
​পবিত্র কুরআন: ‘মাজিদ’ না ‘শরীফ’—পরিভাষার ব্যবহার ও শারয়ী বিশ্লেষণ বাঘায় পেট্রোল পেতে ভোগান্তি কমছে, পুলিশ  ও আনসার ভিডিপির  তত্ত্বাবধানে  সুষ্ঠুভাবে বিতরণ আত্রাই ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন নওগাঁর পোরশা উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত একদল সন্ত্রাসীর তাণ্ডব, অভয়নগরে যুবককে তুলে নিয়ে অমানবিক নির্যাতন, থানায় অভিযোগ  সাতক্ষীরায় বিজিবির অভিযানে প্রায় ২০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক     শিবগঞ্জে প্রতারণার অভিযোগ  নারীসহ গ্রেফতার ২ ​সামাজিক অসহিষ্ণুতা ও জিঘাংসার সংস্কৃতি: উত্তরণের সন্ধানে নিয়ামতপুরের কৃষকরা বোরো মৌসুমে পানির মটর মালিকদের কাছে জিম্মি  বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঘায় ভুট্টা ক্ষেতে মিললো বৃদ্ধার লাশ

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি…………………………………………………..

রাজশাহীর বাঘায় শনিবার (১৭ ফেব্রুয়ারি)) ভুট্টা ক্ষেতে মিললো বৃদ্ধা মালেকা খাতুন (৬০) মরদেহ। তার বাড়ি বাউসা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বেনুপুর গ্রামে। আগের দিন শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। অনেক খোজাখুজির পরও স্বজনরা তাকে না পেয়ে থানায় অবগত করেন। শনিবার দুপুরে ওই ইউনিয়নের বাউসা পূর্বপাড়া আব্দুল জলিলের ভুট্টা ক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ । বাড়ি থেকে ৫০০ মিটার দক্ষিনে ভ’ট্রা ক্ষেতে তার মরদেহ পাওয়া যায়।

পুলিশ জানায়,মুখে কাটা দাগ,বাম কান ছিঁড়া ও মাথায় আঘাতের চিহৃ পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে হত্যার সন্দেহ পুলিশ ও স্থানীয়দের। জানা যায়,বিবাহ বিচ্ছেদে ৩০/৩৫ বছর আগে স্বামী পরিত্যক্তা হন মালেকা খাতুন। সে মৃত নাদের প্রামানিক মেয়ে। নিহতের ভাইপুত (ভাইয়ের ছেলে) আব্দুল জলিল জানান, শুক্রবার সকালে বাড়ি থেকে বের হয়ে বিকালে ফিরে আসে। ওইদিন সন্ধার পরে আবার বের হন। পরে আর ফিরে আসেনি। তার গলায় সোনার চেইন, ও কানে দুল ছিল। তার দাবি,কেউ হয়ত সোনার অলঙ্কার নেওয়ার জন্য তাকে মেরে ফেলেছে।

এঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে তিনি জানান, আড়ানী বেড়েরবাড়ি আশ্রয়ণ প্রকল্পে স্বাধীন নামের একজনের নামে বরাদ্দ ঘরে থাকতেন। তার সংসার চলতো ভিক্ষার টাকায়।

ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ তুফান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ তদন্ত করে মৃত্যুর প্রকৃত রহস্য বের করবে এটা আমার দাবি।

বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সবুজ রানা জানান, খবর পেয়ে শনিবার দুপুরে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে । এ ঘটনায় ইউডি মামলা করা হয়েছে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট