1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে দৈনিক সবুজনগর পত্রিকার সম্পাদকের জমি জোরপূর্বক ভূমিদস্যু কর্তৃক দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, থানায়  অভিযোগ  রানীশংকৈলে অবৈধভাবে জমি দখলের চেষ্টা,থানায় অভিযোগ শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ আশাশুনিতে গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা ছুরাত আহবায়ক, অর্জুন সদস্য সচিব রূপসায় দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ চারঘাট-বাঘার সাবেক এমপি শাহরিয়ার আলমকে বর্তমান এমপি চাঁদের হুঁশিয়ারি “সাহস থাকলে মাঠে নেমে দেখাও তরুণ যুবককে  মাদকের থাবা থেকে রক্ষা করতে  সবাইকে এগিয়ে আসতে হবে : পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নওগাঁ জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী অভিযানে এম এল চোলাই মদ সহ একজন গ্রেফতার সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ সমাবেশ

বাঘায় ব্যবসায়ীর উপর ফিল্মি স্টাইলে হামলা, গ্রেপ্তার ৩

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি ঃ রাজশাহীর বাঘায় ‘ফুড লাভার’ নামে ফাস্ট ফুডের দোকানে গল্প করার সময় অর্ডারের বিষয়ে জানতে চাওয়ায় ফিল্মী স্টাইলে হামলা চালিয়ে দোকান মালিক বোরহান উদ্দিনকে আহত করা হয়েছে। স্থানীয় জনতা ৩ জনকে আটক করে পুলিশে সপোর্দ করেছে। মামলা দায়ের করে রোববার(২৮ সেপ্টেম্বর) আসামীদের কারাগারে পাাঠানো হযেছে।

পুলিশ জানায়, শনিবার বিকেল উড়তি বয়সের ৩জন যুবক হত্যার উদ্দেশ্য এ হামলা করে। জনতার সহায়তায় তাদের গ্রেফতারের পর তাদের ব্যবহৃত মোটরসাইকেল চাপাতি ও হাতুড়ি জব্দসহ মামলা দায়ের করা হয়েছে। (বাঘা থানা মামলা নম্বর – ২০ তারিখ ২৭-০৯-২০২৫)। মামলাটি দায়ের করেন ‘ফুড লাভার’ এর মালিক আহত বোরহান উদ্দিন।

মামলার আসামীরা হলেন, চারঘাট উপজেলা ডাকরা গ্রামের মো ঃ প্রিন্স আহম্মেদ (২২), ও মোহামিনুল ইসলাম নয়ন (১৮), এবং সোনাদহ গ্রামের জনি আহম্মেদ (২০)। পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর বুধবার দুপুরে মামলার প্রধান আসামী মোঃ প্রিন্স আহম্মেদ (২২) এক নারীকে নিয়ে বাঘা উপজেলার থানা মোড়ের সামনে ‘ফুড লাভার নামে ফাস্ট ফুডের দোকানে প্রবেশ করেন। সেখানে তিনি খাবারের অর্ডার না দিয়ে দীর্ঘ সময় খোশ গল্পে মেতে উঠেন। কর্তৃপক্ষ খাবারের অর্ডারের বিষয়ে জানতে চাইতে তিনি রেগে গিয়ে তর্কে জড়িয়ে পড়েন। পরে মালিককে দেখে নেব বলে হুমকি দিয়ে চলে যান।

শনিবার( ২৭ সেপ্টেম্বর’২৫) বিকেলে গলা পর্যন্ত মাথায় কালো হেলমেন্ট পরিহিত উড়তি বয়সের প্রিন্স আহম্মেদসহ ৩ যুবক একই মোটরসাইকেলে ‘ফুড লাভার’ দোকানের সামনে মোটরসাইকেল চালু রেখে ২জন দোকানে প্রবেশ করেন। এ সময় দোকান মালিককে একা পেয়ে ব্যাগের মধ্যে থাকা হাতুড়ি, চাপাতি বের করে দোকানের মালিককে এলোপাতাড়ি মারপিট করতে থাকে। দোকানের মালিক কৌশলে তাদের দোকানের বাহিরে নিয়ে আসেন। স্থানীয়রা মারপিট করতে দেখে ৩জনকে আটক করে পুলিশে দেন।

বাঘা থানার (ওসি) আসাদ্দুজ্জামান বলেন,পূর্বের ঘটনার জের ধরে হত্যার উদ্দেশ্য ‘ফুড লাভার, মালিকের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। তাদের হাত থেকে ভাগ্যেক্রমে মালিক বেঁচে গেছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট