1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় বেআইনী ভাবে মিছিল করার অভিযোগে গ্রেফতার - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাঘায় বেআইনী ভাবে মিছিল করার অভিযোগে গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥বিশেষ প্রতিনিধি:   আইনবিরোধী কার্যক্রম পরিচালনা করে  বেআইনী ভাবে মিছিল করার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বাঘা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (১৪ আগস্ট) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় । গ্রেপ্তারকৃত মোকাদ্দেস আলী বাঘা পৌরসভার মিলিক বাঘা গ্রামের মোত্তালিব সরকারের ছেলে।

পুলিশ জানায়,গত জুন মাসে বাউসা ইউনিয়নে ওয়ার্ড সেক্রেটারি আনিসুর রহমান বাদী হয়ে সন্ত্রাস বিরোধী কার্যক্রম পরিচালনার অভিযোগে মামলা দায়ের করেছেন। মোকাদ্দেস ওই মামলার এজাহার নামীয় আসামী। বেআইনিভাবে নিষিদ্ধ সংগঠনের নেতা কর্মীরা সংঘবদ্ধ হয়ে মিছিল করার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে।

মামলার তদন্থাতকারী অফিসার সহকারী পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম জানান,শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রিমান্ডের আবেদন করবেন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট