1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শিবগঞ্জে সালিশ চলাকালে হামলা,  আহত ১ রোড এক্সিডেন্ট: শিবগঞ্জ ট্রলির ধাক্কায় ভ্যান চালক নিহত ঈদে ভিক্ষা বৃত্তিতে নেমেছেন পেশাদার- অপেশাদার ভিক্ষুক, কাজে আসছেনা পুর্নবাসন কার্যক্রম বগুড়া জেলা পরিষদের প্রশাসক হলেন এ. কে. এম আহাসানুল তৈয়ব জাকির আলফি শাহর: পবিত্র কোরআনে সংখ্যার রূপক ও আধ্যাত্মিক মহিমা বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধার

বাঘায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাপার বৃক্ষরোপণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৯৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে, যৌথ উদ্যোগে বৃক্ষ রোপণ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাঘা পৌর কমিটি ও ভ্যারাসিটি সিডলিং সোসাইটি। বৃহসপতিবার (৫জুন’২৫) আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বাঘা ওয়াকফ এস্টেটের মাজার প্রাঙ্গনে ক্ষেরসাপাত আমের চারা রোপণ করেন তারা।

বাপার, বাঘা পৌর কমিটির সভাপতি ও ভ্যারাসিটি সিডলিং সোসাইটির পরিচালক ড.আব্দুস সালাম লাভলুর সভাপতিত্বে, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাপান প্রবাসী,জেবিনেট কর্পোরেশন এর ম্যানেজিং ডিরেক্টর ও জাপান রোটারি ক্লাবের সাবেক সভাপতি, বাঘার সন্তান মিজানুর রহমান সাহিন।

বক্তব্যকালে তিনি বলেন,দেশের জলবায়ু পরিবর্তনের লক্ষ্যে তিনি কয়েক বছর থেকেই বৃক্ষরোপন কর্মসূচির আন্দোলনে জাপান রোটারি ক্লাব থেকে সহযোগিতা করছেন। আগামীতেও এ সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। পরে সকলকে নিয়ে বৃক্ষরোপন করেন মিজানুর রহমান সাহিন।Open photo

ধন্যবাদ জ্ঞাপন করে ড.আব্দুস সালাম লাভলু বলেন,সকলের সহযোগিতা নিয়ে আমরা আগামীতে আরো এগিয়ে যেতে চাই।

উপস্থিত ছিলেন- ভ্যারাসিটি সিডলিং সোসাইটির সেক্রটারি বেনজির াাহমেদ বিপ্লব,বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা,বাপার পৌর কমিটির যুগ্ন সাধারন সম্পাদক আমিরুল ইসলাম,কোষাধ্যক্ষ উত্তম কুমার পাল,সদস্য রানু আক্তারি,শরিফ মন্ডল,আব্দুল হামিদ মিঞা প্রমুখ।

এবারে,২০২৫ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হল ” প্লাস্টিক দূষণকে পরাজিত করুন”। এই প্রচারণার লক্ষ্য হল বাস্তুতন্ত্র, বন্যপ্রাণী এবং মানব স্বাস্থ্যের উপর প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট