1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শিবগঞ্জে সালিশ চলাকালে হামলা,  আহত ১ রোড এক্সিডেন্ট: শিবগঞ্জ ট্রলির ধাক্কায় ভ্যান চালক নিহত ঈদে ভিক্ষা বৃত্তিতে নেমেছেন পেশাদার- অপেশাদার ভিক্ষুক, কাজে আসছেনা পুর্নবাসন কার্যক্রম বগুড়া জেলা পরিষদের প্রশাসক হলেন এ. কে. এম আহাসানুল তৈয়ব জাকির আলফি শাহর: পবিত্র কোরআনে সংখ্যার রূপক ও আধ্যাত্মিক মহিমা বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধার শিবগঞ্জ কৃষক সেজে ৫ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ধরল পুলিশ ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ বাগমারায় চাল বিতরণের অনিয়ম ও মারপিটের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

বাঘায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট  বালক (অনুর্ধ-১৭) উদ্ধোধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি……………

রাজশাহীর বাঘায়, উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ-১৭) এর উদ্ধোধনী খেলাটি সোমবার (১৫ জুলাই) বিকাল ৪টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। গড়গড়ি ইউনিয়ন পরিষদ ফুটবল দল বনাম বাউসা ইউনিয়ন পরিষদ ফুটবল দলের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়েছে।

এই খেলার উদ্বোধন করেন, টুর্নামেন্ট কমিটির সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম । খেলার দ্বিতীয়াধের্¦র প্রথম দিকে গড়গড়ি ইউনিয়ন পরিষদ ফুটবল দলের শুভ প্যানাল্টি শর্টে-এক গোল করে দলকে এগিয়ে নেয়। বাউসা ইউনিয়ন পরিষদ ফুটবল দল,খেলার শেষ সময়ের আগে সেই গোল পরিশোধ করতে পারেনি। যার ফলে ১-০ গোলে বিজয়ী হয় গড়গড়ি ইউনিয়ন পরিষদ ফুটবল দল ।

খেলা পরিচালকের দায়িত্বে ছিলেন, বাঘা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ক্রীড়া শিক্ষক জাফর ইকবাল, সহকারি পরিচালকের দায়িত্বে ছিলেন আবু হেনা মোস্তফা কামাল,আবু হানিফ। ধারাভাষ্যে ছিলেন শিক্ষক বিপ্লব কুমার রায় ও প্রভাষক আবদুল হানিফ মিঞা।

উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামসুল ইসলাম, উপজেলা প্রতিবন্ধী অফিসার মুনসুর রহমান, অধ্যক্ষ নছিম উদ্দিন, উপাধ্যক্ষ ওয়াহেদ সাদিক কবির, মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, গড়গড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, প্রধান শিক্ষক মুহম্মাদ আলী দেওয়ান, সাংবাদিক আবদুল লতিফ মিঞা, নুরুজ্জামান, আমানুল হক আমান,গোলাম তোফাজ্জল কবীর মিলন, লালন উদ্দিন, ফজলুর রহমান, সাইদুর রহমান, আব্দুল হামিদ মিঞা,সুব্রত কুমার,জহুরুর ইসলাম,নাঈম, সালাম প্রমুখ।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ফুটবল দলের অংশ গ্রহনে নক আউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দুটি খেলা অনুষ্ঠিত হবে। বেলা ৩টায় আড়ানী পৌরসভা ও মনিগ্রাম ইউনিয়ন এবং বিকাল সাড়ে ৪টায় পাকুড়িয়া ইউনিয়ন ও আড়ানী ইউনিয়ন পরিষদ ফুটবল দলের মধ্যে অনুষ্ঠিত হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট