1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায়  পাশ কাটিয়ে আসার সময় ট্রাকের ধা/ক্কা/য় আহত যুবক হাসপাতালের আইসিইউতে - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

বাঘায়  পাশ কাটিয়ে আসার সময় ট্রাকের ধা/ক্কা/য় আহত যুবক হাসপাতালের আইসিইউতে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৪৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফেরার পথে ট্রাকের পাশ কাটিয়ে বের হওয়ার সময় ধা/ক্কা/য় ছিটকে পড়ে মোস্তাকিন আহমেদ ইয়ামিন (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সিডিএমএ মৃ/ত্যু/র সাথে পাঞ্জা লড়ছে। বৃহস্পতিবার(৩০-১০-২০২৫) যোহর নামাজের আগ মূহুর্তে বাঘা-আড়ানী সড়কের আমোদপুর জামে মসজিদের উত্তর দিকের বাঁকে দুর্ঘটনার কবলে পড়েন ইয়ামিন। তাকে উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশংকাজনক অবস্থায় রামেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। আহত ইয়ামিন- বাঘা পৌরসভার (জিরো পয়েন্ট) মিলিকবাঘা গ্রামের বাসিন্দা মৃত ইউসুফ বিন মুসার ছেলে ও বিএনপি নেতা- সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, যুবদল নেতা আলামিনের ভাতিজা। (সহোদর ভাইয়ের ছেলে) ।

ইয়ামিন ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয়, কারিগরি ও কৃষি কলেজের শিক্ষার্থী। স্থানীয় তানভীর জানান, পণ্য বোঝাই ট্রাক(খুলনা মেট্রো-ড,১১-০৩৮৮)টি বাঘা-আড়ানী সড়ক হয়ে আড়ানীর দিকে যাচ্ছিল। আর মোটরসাইকেল চালক বাঘার দিকে যাচ্ছিল। এসময় সড়কের বাঁকে পাশ কাটিয়ে বের হওয়ার সময় ধাক্কায় পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

এসময় ট্রাকের চালক-হেলপার পালিয়ে যায়। বৃহসপতিবার রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার অবস্থা শংকামুক্ত নয় বলে নিকট আত্নীয় সুত্রে জানা গেছে।

অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান জানান,পণ্য বোঝাই ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট