1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় পল্লী সঞ্চয় ব্যাংকের সদস্যদের সাথে উঠান বৈঠক, সুবিধা ভোগীদের সহায়তা প্রদান করেন বিভাগীয় কমিশনার - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
স্বাস্থ্য খাতে জনবল সংকট নিরসনে ৫ হাজার চিকিৎসক নিয়োগের কাজ চলছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী শিবগঞ্জে সারের জন্য কৃষকদের রাতজাগা দুর্ভোগ: সিন্ডিকেট নাকি গুজবের গুঞ্জন? রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিল রাসিক চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে রাজশাহীর একচ্ছত্র আধিপত্য, জিতল ১২ পদকচট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে রাজশাহীর একচ্ছত্র আধিপত্য, জিতল ১২ পদক নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে

বাঘায় পল্লী সঞ্চয় ব্যাংকের সদস্যদের সাথে উঠান বৈঠক, সুবিধা ভোগীদের সহায়তা প্রদান করেন বিভাগীয় কমিশনার

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি……………………………………………………………….

রাজশাহীর বাঘায় সুবিধা ভোগীদের সহায়তা প্রদান ও পল্লী সঞ্চয় ব্যাংকের সদস্যদের সাথে উঠান বৈঠকসহ শাহী মসজিদের অজুখানার সামনে বকুল ফুলের চারা রোপন,বাঘা পৌরসভা,বাজুবাঘা ইউনিয়ন পরিষদ এবং উপজেলা ভ’মি অফিস পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার(অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবীর। বুধবার( ২৭ মার্চ) সাড়ে ৩ টায় বাঘা উপজেলা পরিষদ হলরুলে- বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পের,৩০০’শ জন সুবিধাভোগীদের মাঝে ১০ কেজি করে চাল, নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ জনপ্রতি ৫ হাজার টাকা করে ১০ জনকে ৫০ হাজার টাকা, ২জন জেলেকে ২টি গরু, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৩জনকে ৬বান্ডিল টিন ও নগদ টাকা ১৮ হাজার, বিশেষ চাহিদা সম্পন্ন ১জনকে ১টি ট্রাইসাইকেল.২জন ক্যান্সার আক্রান্ত ২জনকে ৫০ হাজার করে মোট ১লাখ টাকা, উপজেলা বিআরডিবি কার্যালয় থেকে ১৮জনকে ৪লাখ ৮৯ হাজার টাকা ঋণ ,৩৮জন পাটচাষীকে বীজ ও সার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবীর।

বাঘা উপজেলা প্রশাসন এর আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম। উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী,নারি ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা,উপজেলা কমিশনার(ভ’মি) জুয়েল আহম্মেদ, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব আফিফান নজমু, বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম,বীরমুক্তিযোদ্ধা জোনাব আলীসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাগণ। পরে উপজেলা ভূমি অফিস ও বাঘা পৌরসভা পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার। এর আগে দুপুর সোয়া ১টায় উপজেলার বাজুবাঘা ইউনিয়ন পরিষদ ও পল্লী সঞ্চয় ব্যাংকের আয়োজনে বাজুবাঘা ইউনিয়নে ক্ষুদিছয়ঘটি গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের নিয়ে উঠান বৈঠক শেষে শাহী মসজিদের অজুখানার সামনে বকুল ফুলের চারা রোপন করেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবীর।

ক্ষুদিছয়ঘটি গ্রাম উন্নয়ন সমিতির উঠান বৈঠকে বক্তব্য রাখেন, চেয়ারম্যান ফিরোজ আহমেদ রনজু, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মনিরুল ইসলাম,ইউনিয়ন আওয়ামীগের সভাপতি ফজলুর রহমান, সুফিয়া বেগম, মমতাজ বেগম,ফুলু বেগম, রতন হোসেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট