1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় নিজ অংশের জমির ঘর ছেড়ে দিতে বলায় মারপিটে ২নারীসহ আহত-৫ - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

বাঘায় নিজ অংশের জমির ঘর ছেড়ে দিতে বলায় মারপিটে ২নারীসহ আহত-৫

  • প্রকাশের সময় : বুধবার, ১ মে, ২০২৪
  • ২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি……………………………………………….

রাজশাহীর বাঘায় দখলে রাখা ঘর ছেড়ে দিতে বলায় মারপিটে একপক্ষের ৪জনসহ মোট ৫জন আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাঘা পৌরসভার উত্তর মিলিকবাঘা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই গ্রামের মজিবর রহমান জায়গা জমিসহ দুই স্ত্রী,৫ছেলে ও ১ মেয়ে রেখে বছরখানেক আগে মারা যান। পরে স্ত্রী ও ছেলে মেয়েদের মধ্যে মজিবর রহমানের রেখে যাওয়া বসতবাড়ির জায়গা জমিসহ ভাগ বানোটায়ারা হয়। দ্বিতীয় স্ত্রী আলেয়া বেগমের অংশে বসত ভিটার ২কাঠা জমি পান। সেই জমিতে প্রথম পক্ষের স্ত্রী সুফিয়ার বেগমের ছেলে শফিকুল ইসলামের একটি ঘর পড়ে। সেই ঘর ছেড়ে দিতে বলায় কথাকাটাকাটির এক পর্যায়ে, উত্তেজিত শফিকুল ইসলাম বাঁশের লাঠি দিয়ে আলেয়া বেগমকে মারপিট করতে থাকে। এনিয়ে প্রতিবাদ করেন প্রথম পক্ষের অপর ছেলে তসিকুল ইসলাম। পরে তাকেও মারপিট করতে থাকেন শফিকুল ইসলাম। তাদের উদ্ধার করতে গিয়ে মারপিটে আহত হন তসিকুল ইসলামের স্ত্রী শিউলি বেগম ও আলেয়া বেগমের ছেলে আশিক হাসান। এসময় শফিকুল ইসলাম নিজেও আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট