1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় নাট্যকার, নির্মাতাকে জখমের মামলায় গ্রেপ্তার-১, শাস্তির দাবি - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

বাঘায় নাট্যকার, নির্মাতাকে জখমের মামলায় গ্রেপ্তার-১, শাস্তির দাবি

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ৪১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি…………………………………………………………………

নাট্যকার,নির্মাতা ফিরোজ আহম্মেদ শিমুল সরকারকে (৪৫) লোহার রড়, চা পাতি ও চাইনিজ কুড়াল দিয়ে পিটিয়ে-কুপিয়ে জখমের অভিযোগে দায়েরকৃত মামলায়, রিংকু হোসেন নামে একজনকে গেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার খায়ের হাট গ্রামের রেজাইল প্রামানিকের ছেলে।

জানা যায়, গত ৭ জানুয়ারি আনুমানিক রাত সোয়া ৮টায় বাঘা উপজেলায় তার নিজ গ্রামে সশস্ত্র সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে তাঁকে অতর্কিত আক্রমন করে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে এবং হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে জখম করে। এ ঘটনায় আহতের ছোট ভাই ফরহাদ হোসেন পরেরদিন বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫/৬জনকে আসামী করে বাঘা থানায় মামলা করেন।

মামলায় আসামিরা হচ্ছে, লালপুর উপজেলার দুড়দুড়ি গ্রামের শাহিনুর রহমান, হাফিজুর রহমান, রিংকু হোসেন, শফিকুল ইসলাম, মাসুম হোসেন, আরিফুল ইসলামসহ অজ্ঞাত আরো ৫/৬ জন। এর মধ্যে গত বৃহসপতিবার রাতে রিংকু হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আহত ফিরোজ আহম্মেদ শিমুল সরকার ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ এর সদস্য, নাটা নির্মাতা, নাট্যকার, প্রযোজক, সাংবাদিক ও অভিনেতা। সে উপজেলার শাহ্দৌলা সরকারি কলেজের অধ্যাপক (অবসরপ্রাপ্ত), সরেরহাট গ্রামের মরহুম নুরুল ইসলামের ছেলে।

শুক্রবার(১২-০১-২০২৪) আসামিদেরকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি করে বিবৃতি দিয়েছেন, ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ এর সভাপতি অনন্ত হিরা ও সাধারণ সম্পাদক এসএম কামরুজ্জামান সাগর। তাদের যৌথ স্বাক্ষরে দেওয়া বিবৃতিতে বলেছেন, একজন সংস্কৃতি কর্মীর উপরে আঘাত মানে মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করা বলেই আমরা মনে করি। মামলার তদন্তকারি অফিসার সহকারি পরিদর্শক(এসআই)শাহ্নেয়াজ বলেন, ১জনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট