1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সর্বশেষ:
বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি

বাঘায় নাট্যকার নির্মাতাকে পিটিয়ে কুপিয়ে জখম, আসামী গ্রেপ্তার হয়নি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৪৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি………………………………………………………

রোববার (৭ জানুয়ারী) ভোটের দিন রাতে রাজশাহীর বাঘা উপজেলার সরেরহাট বাজারের স্মৃতি স্টুড়িও’র সামনে নাট্যকার, নির্মাতা ফিরোজ আহম্মেদ শিমুল সরকারকে (৪৫) লোহার রড়, চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে পিটিয়ে-কুপিয়ে জখম করার অভিযোগে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫/৬জনকে আসামী করে বাঘা থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার(৮ জানুয়ারী) আহতের ছোট ভাই ফরহাদ হোসেন বাদি হয়ে এ মামলা করেছেন।

মামলায় আসামি করা হয়েছে- লালপুর উপজেলার দুড়দুড়ি গ্রামের শাহিনুর রহমান, হাফিজুর রহমান, রিংকু হোসেন, শফিকুল ইসলাম, মাসুম হোসেন, আরিফুল ইসলামসহ অজ্ঞাত আরো ৫/৬ জন।

আহত ফিরোজ আহম্মেদ শিমুল সরকার শাহ্দৌলা সরকারি কলেজের অধ্যাপক (অবসরপ্রাপ্ত), সরেরহাট গ্রামের মরহুম নুরুল ইসলামের ছেলে। তিনি নাট্যকার, নির্মাতা। এই কাজে ইতি মধ্যেই নাট্যকার, নির্মাতা হিসেবে জনপ্রিয় হয়েছেন।

ফিরোজ আহম্মেদ শিমুল সরকার জানান, ভোট উপলক্ষে গত ২ জানুয়ারী নিজ বাড়িতে আসেন। রোববার (৭ জানুয়ারী) ভোটের দিন রাত ৯টার দিকে সরেরহাট বাজারের স্মৃতি স্টুড়িও’র সামনে বসে চা খাচ্ছিলেন তিনি । এ সময় লালপুর উপজেলার দুড়দুড়ি গ্রামের শাহিনুর রহমান, হাফিজুর রহমান, রিংকু হোসেন, শফিকুল ইসলাম, মাসুম হোসেন, আরিফুল ইসলামসহ আরো ৫/৬ জনের একটি দল লোহার রড়, চাপাতি ও চাইনিজ কুড়াল নিয়ে অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করে ।

ফরহাদ হোসেন জানান,পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পূর্ব শত্রæতার জের হিসেবে এ ঘটনা ঘটিয়েছে বলে জানান তিনি । এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করেও পাওয়া যায়নি।

এদিকে মামলা হলেও আসামী গ্রেপ্তার হয়নি। বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তার এড়িয়ে আসামীরা পলাতক রয়েছে। তবে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট