1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় দুঃস্থরা পেলো চা’ল-ট্রাই সাইকেল, নামাজ আদায়ের মধ্য দিয়ে মডেল মসজিদের কার্যক্রম শুরু - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
বাগমারায় জাতীয় দুর্যোগ প্রশমন দিবস পালিত: সচেতনতার ওপর জোর তানোরের শিব নদীতে মাছ নেই, জীবিকার তাগিদে শামুক সংগ্রহে মৎস্যজীবীরা পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিতপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে ৭১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, ব্যস্ত মৃৎশিল্পীরা পত্নীতলায় শয়নকক্ষে তল্লাশি চালিয়ে সাড়ে ১২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১ সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা

বাঘায় দুঃস্থরা পেলো চা’ল-ট্রাই সাইকেল, নামাজ আদায়ের মধ্য দিয়ে মডেল মসজিদের কার্যক্রম শুরু

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি…………………………………………….

চ্যালেঞ্জ মোকাবেলা করে উপজেলায় মডেল মসজিদ নির্মাণ বর্তমান সরকার প্রধানের মাইল ফলক দৃষ্টান্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দুঃস্থ অসহায়সহ জনকল্যাণে উন্নয়নমুখী বিভিন্ন কার্যক্রম অতীতের মতো অব্যাহত থাকবে।

তিনি বলেন, রমজান সামনে রেখে প্রয়োজনের তুলনায় কেই যেন বাড়তি আয় না করেন। কোন ধরনের মজুদদারি সহ্য করা হবেনা। এ জন্য প্রশাসনকে বাজার মনিটরিংসহ ব্যবসায়ীদের কম মুনাফায় পণ্য বিক্রির আহ্বান জানান তিনি।

রোববার (২৫-০২-২০২৪) রাজশাহীর বাঘায় মডেল মসজিদে যোহরের নামাজ আদায়ের পরবর্তী সময়ে আশ্রয়ন ও গুচ্ছগ্রাম প্রকল্পের উপকারভোগী দুঃস্থ অসহায়দের চা’ল ও ট্রাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম এমপি (বাঘা-চারঘাট) ।

রাজশাহীর বাঘায় মডেল মসজিদ উদ্বোধনের পর রোববার (২৫-০২-২০২৪) যোহরের নামাজ আদায়ের মধ্যে দিয়ে কার্যক্রম শুরু হয়েছে। শাহ্রিয়ার আলম এমপি ও মসজিদ কমিটির সভাপতি উপজেলা নির্বাহি অফিসার তরিকুল ইসলামসহ স্থানীয় মুসল্লিগন এই মসজিদে নামাজ আদায় করেন।

ইমামতি করেন মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ। পরে নির্বাহি অফিসারের সভাপতিত্বে আশ্রয়ন ও গুচ্ছগ্রাম প্রকল্পের উপকারভোগী দুঃস্থ অসহায়দের চা’ল ও ট্রাই সাইকেল বিতরণ ও বাঘা শাহী মসজিদের নির্মানাধীন অজুখানার উদ্বোধন করেন এমপি ।

উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল,বীর মুক্তিযোদ্ধা আজিজুল আলম,উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আশাদুজ্জামান, অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম.উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতাসহ উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধান,আ’লীগ দলীয় নের্তৃবৃন্দ।

উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয় সুত্রে জানা যায়, আশ্রয়ন ও গুচ্ছগ্রাম এর ৪০০ জনকে ১০ কেজি করে চা’ল ও ২জন প্রতিবন্ধী-ব্রাম্মনডাঙ্গা গ্রামের আব্দুল মালেক এবং মর্শিদপুর গ্রামের ফুলঝুরি বেগমকে ট্রাই সাইকেল প্রদান করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট