1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় জেলা বিএনপি নেতা আবু সাঈদ চাদের পূজামন্ডপ পরিদর্শন - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

বাঘায় জেলা বিএনপি নেতা আবু সাঈদ চাদের পূজামন্ডপ পরিদর্শন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি : রাজশাহীর বাঘায় হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় ও নগদ অর্থ প্রদান করেছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাদ। এ সময় তিনি দুর্গাপূজা নিরাপদে পালন ও পূজামন্ডপের সুরক্ষা নিশ্চিতকরণের জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে হিন্দু ধর্মালম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে বলে তিনি আরো বলেন,তারেক রহমান দেশের পরিবর্তন চান। এটা বাস্তবায়নে রাজনীতি থেকে ব্যবসা উৎখাত করতে হবে।

শুক্রবার ১১-১০-২০২৪ শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে বাঘা পৌরসভার নারায়নপুর সার্বজনীন দুর্গা মন্দির (পালপাড়া),ঘোষপাড়া,আড়নি পৌরসভার কালিমন্দির,বাউসার দিঘাসহ উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন আবু সাঈদ চাদ । জুম্মার নামাজের পর নারায়নপুর সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি মনিমোহন পান্ডের সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত-শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ন সচিব,বাঘার বাসিন্দা রথীন্দ্রনাথ দত্ত বলেন,অসম্প্রদায়িক চেতনায় উপজেলার ৪৮টি মন্দিরে নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন হচ্ছে।

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুজিত কুমার বাকু পান্ডে বলেন,গত বছর ৪৭টি মন্দিরে পুজা অনুষ্ঠিত হয়েছিল। এবছর রাজনৈতিক,প্রশাসনের সহযোগিতায় উপজেলার সকল মন্দিরে উৎসাহ উদ্দীপনায় পুজা হচ্ছে। বিএনপি নেতা আব্দুস সালামের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু,সদস্য সচিব আশরাফ আলী মলিন,উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম,সাবেক সভাপতি আমজাদ হোসেন খান, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক অপুর্ব কুমার সাহা প্রমুখ। উপস্থিত ছিলেন-বিএনপি নেতা মোখলেচুর রহমান,কামাল হোসেন,মাসুদ করিম টিপু, আব্দুল কাদের মোল্লা,আসলাম আলী,আব্দুল লতিফ,আফাজ উদ্দীন,সহিদুল ইসলাম,শফিকুল ইসলাম,আমিরুল ইসলাম, তহিদুল ইসলাম,আহসান মাহমুদ আজমল,ছাত্র দল নেতা টনি আহমেদসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উপজেলার প্রতিটি মন্দিরে দুই হাজার করে নগদ টাকা দিয়েছেন বিএনপি নেতা আবু সাঈদ চাদ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট