1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় জুম্মার নামাজ শেষে মাজার জিয়ারত করেন এমপি আসাদ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

বাঘায় জুম্মার নামাজ শেষে মাজার জিয়ারত করেন এমপি আসাদ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি ………………………………………………………………….

রাজশাহীর ঐতিহাসিক বাঘা শাহী মসজিদে শুক্রবার (২৬ জানুয়ারি) জুম্মার নামাজ আদায় শেষে ওলিকুল শিরোমনি শাহ আবদুল হামিদ দানিশ মন্দ (রহঃ)’র মাজার জিয়ারত করেছেন সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ। পরে বাঘা পৌরসভা কার্যালয়ে চা চক্র শেষে পৌর মেয়র আক্কাছ আলীর কলিগ্রামের নিজ বাসভবনে মধ্যাহৃ ভোজে অংশ গ্রহণ করেন।

এসময় বাঘা-চারঘাট আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা রাহেনুল হক রায়হান, বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, বাঘা পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য আক্কাছ আলী, বাঘা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ, বাউসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ তুফান, আওয়ামী লীগ নেতা কামাল হোসেন, সাবেক ছাত্র লীগ নেতা সুরুজ্জামান সুরুজ, প্রভাষক সানোয়ার হোসেনসহ অনেকেই তার সাথে ছিলেন। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট