1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় জাতীয় সমবায় দিবস পালিত, একতা,সততা ও সমাঝোতা হচ্ছে সমবায়ের মূলনীতি - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

বাঘায় জাতীয় সমবায় দিবস পালিত, একতা,সততা ও সমাঝোতা হচ্ছে সমবায়ের মূলনীতি

  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি : ছবি সংযুক্ত রাজশাহীর বাঘায় ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি,জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২-১১-২০২৪) ‘‘ সমবায়ে গড়ব দেশ ,বৈষম্যহীন বাংলাদেশ ’’ এ প্রতিপাদ্য সামনে নিয়ে উপজেলা প্রশাসন,সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীরা এর আয়োজন করে।

উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা সমবায় অফিসার মোহাঃ আব্দুল মকিম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভ’মি) সাবিহা সুলতানা ডলি । বক্তব্যকালে তিনি বলেন, অর্থনৈতিক মুক্তি ও দারিদ্র বিমোচনের লক্ষে্য উন্নত দেশের আদলে যুবকদের নিয়ে সমবায় সমিতি কার্যক্রম চালু করা হয়। অসংখ্য বেকার যুবক এই সমিতির মাধ্যমে এখন সাবলম্বী হয়েছে। সুবিধাভোগী সকলে সমভাবে নিয়ন্ত্রণ ও এই প্রতিষ্ঠানে কাজ করে নিজেদের ভাগ্যেউন্নয়নে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সমবায়ের মূল নীতি উপস্থাপন করে স্বাগত বক্তব্য দেন সহকারি সমবায় অফিসার আরজিনা খাতুন। তিনি বলেন, একতা,সততা ও সমাঝোতা হচ্ছে সমবায়ের মূলনীতি। একতাই বল এ চিরন্তন সত্যকে প্রতিনিধিত্ব করে সমবায়। ইউরোপে শিল্প বিপ্লবকে কেন্দ্র করে এর উৎপত্তি। ব্রিটিশ ভারতের লর্ড কার্জন সর্ব প্রথম ১৯০৪ সালে সমবায় আইন জারি করেন। এই আইনের মাধ্যমেই উপমহাদেশে সমবায় আন্দোলনের অভিযাত্রা শুরু হয়।

সমবায় অফিসার মোহাঃ আব্দুল মকিম বলেন,দশে মিলে করি কাজ,হারি জিতি নাহি লাজ.দশের লাঠি একের বোঝা-বহুল প্রচলিত প্রবাদ বাক্যগুলো নিয়ে বাংলাদেশের সমবায় আন্দোলনকে অগ্রসর হতে হয়েছে। মূলতঃ সমবায় হলো সহযোগিতার মাধ্যমে নিজেদের ভাগ্যে উন্নয়ন। যা নিজেদের আর্থ সামাজিক উন্নয়নের জন্য কাজ করে এবং গণতান্ত্রিকভাবে পরিচালনা করে। সমবায় ভিত্তিক ব্যবসা নিয়ে শিক্ষার যে ধারায় পড়ানো হয় তা সমবায় অর্থনীতি নামে পরিচিত। তিনি বলেন,উপজেলায় ২টি কেন্দ্রীয়,১২০টি প্রাথমিক সাধারন, এবং বিআরডিবি ১৮৭টি প্রাথমিক সমবায় সমিতি রয়েছে।

আশ্রায়ন প্রকল্পের আওতায় উপজেলায় ৪টি আশ্রায়ন সমবায় সমিতি রয়েছে। অবসরপ্রাপ্ত শিক্ষক রহমতুল্লার সঞ্চলনায় আলোচনা সভায়- সুখি,সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির জেলা কমিটির সদস্য সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, প্রতিবন্ধী সাহায্য ও সেবা কেন্দ্রের অফিসার মুনসুর রহমান, বাঘা থানা গ্রাম্য চিকিৎসক সমিতির সাধারন সম্পাদক,সাংবাদিক আব্দুল লতিফ মিঞা,সমবায়ী আদুরি খাতুন ও আমিরুল ইসলাম। উপস্থিত ছিলেন, নিবন্ধিত সমবায় সমিতির সভাপতি-সম্পাদকসহ সদস্যগন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট