1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি, আহত রামেক হাসপাতালে  ভর্তি - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

বাঘায় জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি, আহত রামেক হাসপাতালে  ভর্তি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৪৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি…………………………………………………..

রাজশাহীর বাঘায় জমি নিয়ে সহোদর দুই ভাইয়ের মারামারিতে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বলিহার পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, সহোদর দুই ভাই নিরেন্দ্রনাথ সরকার ও ধীরেন্দ্রনাথ সরকার । জমি নিয়ে দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছিল। বৃহসপতিবার সকালে সেই জমি নিয়ে কথাকাটির এক পর্যায়ে দুই ভাইয়ের মারামারি হয়। এতে নিরেন্দ্রনাথ সরকার, সন্তোষ সরকার, লালন সরকার, স্বারথি রাণী সরকার ও শীবনাথ সরকার আহত হয়েছে। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জরুরি বিভাগ সুত্রে জানা যায়, গুরুতর আহত সন্তোষ সরকারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে বাঘা থানার পরিদর্শক(তদন্ত) সবুজ রানা বলেন, উভয় পক্ষের পৃথক দু’টি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট