1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ:
বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধার শিবগঞ্জ কৃষক সেজে ৫ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ধরল পুলিশ ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ বাগমারায় চাল বিতরণের অনিয়ম ও মারপিটের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে প্রথমবার মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সরকারি সম্মানী, ঈদের আগেই মিলবে ভাতা লালপুর থেকে চুরি হওয়া ১মাস বয়সী শিশু কন্যা ১২ ঘন্টা পর উদ্ধার পাকশী থেকে ২ টি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার অপরাধ নিউজ: শিবগঞ্জে আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি, ১০দিনে ৬ খুন প্রধানমন্ত্রীর আহবানে রাজশাহীতে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু শিবগঞ্জে যুবকের পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি

বাঘায় গাছের সাথে পাওয়ার টিলার ধা/ক্কা, নীচে চাপা পড়ে প্রাণ গেল চালকের মৃ/ত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: বাঘায় পাওয়ার টিলার নিয়ে অন্যের জমি চাষের জন্য মাঠে যাচ্ছিলেন হাসান আলী (২২)। রাস্তা থেকে মাঠে নামার সময় ব্রেক ফেল করে গাছের সাথে ধাক্কা খেয়ে পাওয়ার টিলার এর নীচে চাপা পড়ে বুকে আঘাতপ্রাপ্ত হন । তাৎক্ষণিক তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে মৃ/ত ঘোষণা করেন । শুক্রবার (২৮/১১/২৫ ইং )সকাল অনুমানিক ১০ টার সময় মারা যান হাসান আলী। পরে নিহতের পরিবার লাশ নিয়ে বাড়ি চলে যায়। সে বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা টলটলি পাড়ার আনোয়ার হোসেন ওরফে আনার এর ছেলে ।

জানা গেছে, শ্রমের বিনিময়ে তার ইউনিয়নের অমরপুর মাঠে সাবর আলীর জমি চাষ করতে যাচ্ছিল। এসময় দিঘা- অমরপুর রাস্তা হতে মাঠে নামার সময় ব্রেক ফেল করে গাছের সাথে ধাক্কা খেয়ে পাওয়ার টিলার এর নীচে চাপা পড়ে দুর্ঘটনার স্বীকার হন। হাসান আলীর অকাল মৃ/ত্যু/তে শোকের ছাঘা নেমে আসে পরিবারে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার তিনটায় জানাযার নামাজ শেষে এলাকার কবরস্থানে দাফন করা হয়েছে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে ইউডি মামলা দায়ের করে লা/শ হস্তান্তর করা হয়েছে। ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট