1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় গণধর্ষণের স্বীকার নারি ওসিসিতে, গ্রেপ্তারকৃত ধর্ষক জেলহাজতে - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা রাসিকের ৩ উন্নয়ন প্রকল্পের ৫ পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী শিবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করল র‍্যাব শিবগঞ্জে পিতাকে ‘মানসিক রোগী’ সাজিয়ে সম্পত্তি দখলের অভিযোগ ছেলের বিরুদ্ধে; পাল্টা দাবি ছেলের কুষ্টিয়ায় দুর্গোৎসবের আগেই মন্দিরে প্রতিমা ভাঙচুর, আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত: বিনামূল্যে ডিম বিতরণ ও শোভাযাত্রা কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি

বাঘায় গণধর্ষণের স্বীকার নারি ওসিসিতে, গ্রেপ্তারকৃত ধর্ষক জেলহাজতে

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি :রাজশাহীর বাঘায় বহিরাগত এক নারিকে প্রলোভন দেখিয়ে চরে নিয়ে গণ ধর্ষণের অভিযোগে পাওয়া গেছে।ধর্ষণের স্বীকার ওই নারি বাদি হয়ে ৩জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২জনকে আসামী করে বাঘা থানায় মামলা করেছে। গত রোববার (১২ জানুয়ারি) এজাহার নামীয় আসামী শফিকুল সর্দার (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।

গ্রেপ্তার শফিকুল সর্দার নাটোর জেলার লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের বাসিন্দা মৃত তফের সর্দারের ছেলে। গণধর্ষণের ঘটনাটি ঘটেছে গত শনিবার(১১ জানুয়ারি) মধ্যরাতে রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের খানপুর বাজারের দক্ষিণে পদ্মানদীর চরে । ওই নারি পরের দিন বাঘা থানায় মামলা করেন। ধর্ষিতার বাড়ি চাপাইনবাবগঞ্জের দেবীনগর গ্রামে ।

পুলিশ ওই নারিকে শারিরীক পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-ষ্টপ-ক্রাইসিস-সেন্টার (ওসিসি) ভর্তি করা হয়। সোমবার(১৩ জানুযারি) শফিকুল সর্দারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিম্নবিত্ত পরিবারের সদস্য ৪০ বছর বয়সের বিবাহিত ওই নারি।তিনি স্বামীকে ডিভোর্স দিয়ে সম্পর্ক বিছিন্ন করে তার দুই সন্তান নিয়ে রয়েছে। প্রতারকের পাল্লায় পড়ে কিছুটা স্বাধীনচেতা ওই নারি গণধর্ষণের স্বীকার হন। রাজশাহীর বাঘা উপজেলার খানপুর বাজারের দক্ষিনে চরের মধ্যে নিয়ে গিয়ে ৫ জন লোক পালাক্রমে ধর্ষণ করে।

বাঘা থানার পরিদর্শক(তদন্ত) সুপ্রভাত মন্ডল জানান, গ্রেপ্তারকৃত শফিকুল সর্দারের সাথে আগে থেকেই যোগাযোগ ছিল ওই নারির । ঘটনার দিন মুঠোফোনে যোগাযোগ করে টাকার লোভ দেখিয়ে তাকে বাঘায় নিয়ে আসা হয়। পরে চরের মধ্যে নিয়ে গিয়ে রাতভর এজাহার ৩জন আসামীসহ ৫ জন পালাক্রমে ধর্ষণ করে। পরে তাকে দেওয়া টাকা নিয়ে কেড়ে নেন ধর্ষকরা। মুঠোফোনের সুত্র ধরে এজাহার নামীয় আসামী শফিকুল সর্দারকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট