1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে বিএনপির নেতা কর্মীর সাথে প্রধান মন্ত্রীর  বিশেষ সহকারী ড,সাইমুম পারভেজের মতবিনিময়  নওগাঁর মহাদেবপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা শিবগঞ্জে বি এনপির নেতা কর্মীর সাথে প্রধান মন্ত্রীর বিশেষ সহকারী ড,সাইমুম পারভেজের মতবিনিময়  সততা, নিষ্ঠা ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে: রূপসায় জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত ঠাকুরগাঁওয়ে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান ই হাবিবের  বিদায় সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ শিবগঞ্জে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম পোরশায় ঈদুল আজহা উপলক্ষে সচেতনতা সভা ও দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত পত্নীতলায় পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

বাঘায় এসএসসি-২০২২ ও এইচএসসি-২০২৩(সমমান) শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সনদ বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৩৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥বিশেষ প্রতিনিধি : রাজশাহীর বাঘায় শিক্ষা মন্ত্রণালয় এর আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক, “পারফরর্মেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) এর এসএসসি-২০২২ ও এইচএসসি-২০২৩(সমমান) শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সনদ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা,রাজশাহী অঞ্চলের পরিচালক,প্রফেসর মোহাম্মদ আছাদুজ্জামান বলেন, আমরা দুর্নীতিগ্রস্ত জাতি হিসেবে পরিনত হয়েছি। প্রশাসক মুক্ত হতে পারছিনা। আমলারা যে দিক নের্দেশনা দেয় সেইভাবে ভোট থেকে অনেক কিছু পরিচালিত হয়। বৈষম্যবিরোধী আন্দোলন থেকে যে শিক্ষা পেয়েছি তা প্রতিষ্ঠিত করতে না পারলে দেশের উন্নয়ন হবেনা। সেই শিক্ষা কাজে লাগিয়ে আমাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে।

তিনি আরো বলেন, অদম্য ইচ্ছা শক্তি থেকে শুধু ভালো ফলাফল করলেই হবেনা,একাডেমিক শিক্ষার বাইরেও বেশি বেশি বই পড়ে জ্ঞান অর্জন করতে হবে। সেই জ্ঞান দেশের জন্য ভালো কাজে ব্যবহার করতে হবে। আর্দশিক শিক্ষায় ছাত্রদের গড়ে তুলার আহ্বান জানিয়ে শিক্ষকদের উদ্দেশ্য বলেন,এখনকার অধিকাংশ শিক্ষার্থী শিক্ষকদের ধাক্কা দিয়ে চলে যায়। এটা তাদের দোষ- বলবোনা,তাদের শিক্ষার অভাব। সেজন্য শিক্ষক-অভিভাবক মিলে তাদের সুশিক্ষায় গড়ে তলতে হবে।

নির্বাহি অফিসার শাম্মী আক্তার বলেন,২০২২ সালে এ কর্মসূচি হওয়ার কথা ছিল। ২০২৫ সালে এসে ২০২২-২০২৩ সালের কৃতি শিক্ষার্থীদের সন্মাননা প্রদান করতে পারছি,যা শিক্ষর্থীদের জন্য সন্মানের। শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন,বোর্ডে প্রথম হলাম,বৃত্তি পেলাম কিন্ত কর্মজীবনে নিজের ও পরিবারের জন্য কিছুই করতে পারলাম না। এটা ব্যর্থতা বলে মনে করি। শিক্ষাকে কাজে লাগিয়ে রুটি-রোজগারের ব্যবস্থা করতে পারি, এসফলতা যেন অব্যাহত থাকে।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মাহমুদুর রহমানের সঞ্চালনায় ,অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা,রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক(কলেজ) মোহাম্মদ আলমাছ উদ্দিন,রাজশাহী জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াহাব।

স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল ফজল মোহাম্মদ হাসান। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন,অধ্যক্ষ আবু সাঈদ মোঃ বক্কর সিদ্দিক,অধ্যক্ষ আব্দুর রব,প্রধান শিক্ষক এমদাদুল হক, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা,অভিভাবক মোশারক হোসেনসহ শিক্ষার্থী মনিরুল ইসলাম, সানজিদা আক্তার।

শ্রেষ্ঠ ৩৭ জন শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সনদ প্রদান করেন। এসময় অতিথিরা উপস্থিত ছিলেন, কলেজ অধ্যক্ষ মুনসুর রহমান,কলেজ শিক্ষক আনোয়ার হোসেন পলাশ,আব্দুল হানিফ মিঞা,আলমগীর হোসেন,প্রধান শিক্ষক আব্দুল হামিদ,বাবুল ইসলাম,আহসান হাবীব,রবিউল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ। ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট