1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় আ’লীগের ইউনিয়ন নেতা জাহিদকে অবাঞ্চিত ঘোষনা করে বিক্ষোভ-সমাবেশ করেছে স্থানীয় আ’লীগ নেতারা - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

বাঘায় আ’লীগের ইউনিয়ন নেতা জাহিদকে অবাঞ্চিত ঘোষনা করে বিক্ষোভ-সমাবেশ করেছে স্থানীয় আ’লীগ নেতারা

  • প্রকাশের সময় : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৪৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি…………………………………………………………………….

রাজশাহীর বাঘায় ফাহিম মোন্তাসির প্রান্ত (১৮) নামে এক কলেজ ছাত্রকে রড় ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগে, উপজেলার বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হোসেনকে অবাঞ্চিত ঘোষণা করে বিক্ষোভ- সমাবেশ করেছে ইউনিয়নটির স্থানীয় আওয়ামীলীগ নের্তৃবৃন্দ । রোববার (২১-০১-২০২৪) সন্ধ্যায় বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের নের্তৃবৃন্দ এই বিক্ষোভ সমাবেশ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন, বাউসা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান শফি। বক্তব্য রাখেন বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আলাউদ্দিন, ইউনুস আলী, শহিদুল ইসলাম বাবু, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান পিংকু, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল করিম, বাউসা ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইদুর রহমান ভূট্ট, বাউসা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মহিনুল ইসলাম, বাউসা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মেম্বর শাকিম উদ্দিন প্রমুখ।

বাউসা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান শফি জানান, ঘটনার মূল হোতা,বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হোসেনকে দায়ী করে বিক্ষোভ সমাবেশ থেকে তাকে অবাঞ্চিত ঘোষণা করে হয়েছে। এতে স্থানীয় আওয়ামী লীগের প্রায় ৩শতাধিক নারী- পুরুষ অংশ নেয়। জানা যায়, রোববার (২১ জানুয়ারি) সকাল ১০টার দিকে ফাহিম মোন্তাসির প্রান্ত বাউসা বাজারে সেলিম হোসেনের চায়ের স্টলে বসে ছিল।

এ সময় বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সহযোগিতায় কাজল হোসেন, রুবেল হোসেন, মারুফ হোসেনসহ ৮/৯ জনের একটি দল মুখে মাক্স পরা অবস্থায় রড় ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে চলে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সে বাউসা কলেজ থেকে এবার এইচএসসি পাশ করেছে। ফাহিম মোন্তাসির প্রান্ত হাট বাউসা গ্রামের ইউসুফ আলীর ছেলে।

জাহিদ হোসেন বলেন, এ বিষয়ে আমার কিছুই জানা নেই। তবে লোকমুখে শুনেছি ফাহিম মোন্তাসির প্রান্ত নামে ছাত্রলীগের এক ছেলেকে কে বা কারা মেরেছে। তবে আমকে কি কারনে অবাঞ্চিত করে বিক্ষোভ করেছে বিষয়টি জানা নেই। বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, মারপিটের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান। ##

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট