1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় আমগাছে ঝুলছিল অজ্ঞাত যুবকের লাশ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

বাঘায় আমগাছে ঝুলছিল অজ্ঞাত যুবকের লাশ

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি……………………………………………………………………

বাঘার আম বাগানের একটি গাছ থেকে অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৪০ বছর হবে। বাঘা পৌরসভার চকছাতারী গ্রামের মজিবুর রহমানের আম বাগানের একটি গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসি।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে আত্মহত্যার বিষয়ে কেউ কিছুই জানেনা।

স্থানীয়দের ভাষ্য, সে কিছুদিন থেকে এলাকায় বিভিন্ন দোকানে দোকানে চেয়ে খাচ্ছিল। বাঘা থানার পরিদর্শক(তদন্ত) সবুজ রানা বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। তার গায়ে ছাই রংগের পাঞ্জাবী ও পরনে সাদা চেকের লুঙ্গি ছিল। গায়ের রং কালো। মাথার কালো চুলগুলো এলোমেলো ছিল।

এ বিষয়ে বাঘা থানায় একটি ইউডি মালমলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট