1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবসে আনন্দে কাটালো বুদ্ধি ও অটিষ্টিক প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীরা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজে রাসিক প্রশাসক, ১০০ দিনের উন্নয়ন চিত্র তুলে ধরা নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার পত্নীতলায় তিন দিন ধরে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার রূপসায় ৩.৬৬ কোটির সড়ক নির্মাণে চরম অনিয়ম: কাজ শেষ হওয়ার আগেই ফেটে চৌচির, হাত দিয়েই উঠছে পিচ! রাজশাহীতে এনজিওর কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্ব: স্ত্রীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করল স্বামী ভোলায় ইলিশের চড়া দাম: ভরা মৌসুমেও স্বাদ থেকে বঞ্চিত স্বল্প আয়ের মানুষ পদ্মার পানি বৃদ্ধিতে পদ্মাপাড়ের নিম্নাঞ্চলে বন্যা: তালাইমারিতে ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধ দিলেন রাসিক প্রশাসক রিটন তানোরে ৭০ পিস ইয়াবাসহ মাসুদ নামে এক যুবক আটক রূপসায় কাজদিয়া স্কুলে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন ও ইউএনওকে স্মারকলিপি

বাঘায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবসে আনন্দে কাটালো বুদ্ধি ও অটিষ্টিক প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীরা

  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় ৩৪ তম আর্ন্তজাতিক ও ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে বুধবার(০৩-১২-২০২৫) বাঘা বুদ্ধি ও অটিষ্টিক প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা, খেলাধূলা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহযোগিতায়, বাঘা বুদ্ধি ও অটিষ্টিক প্রতিবন্ধী বিদ্যালয় এর আয়োজন করে।

আলোচনা সভার শুরুতেই কুরআন তেলায়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী সিফাত উল্লা। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকতা মনসুর আলী।

স্বাগত বক্তব্যকালে তিনি বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন সুবর্ন শিক্ষার্থীদের পাশে থেকে তাদের কল্যানে কাজ করবেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার ও বিদ্যালয়টির সভাপতি শাম্মী আক্তার। তিনি বলেন,আমরা কেউ যেন প্রতিবন্ধীদের প্রতি অনচার না করি। তারাও সমাজের একজন। পারলে তাদের সহযোগিতা করবো। আগামীতে বিদ্যালয় ও শিক্ষার্থীদের সাফল্য কামনা করে নির্বাহি অফিসার বলেন, সরকারিভাবে যে কোন সহযোগিতা করে পাশে থাকবেন।

প্রভাষক আব্দুল হানিফ মিঞার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান,সমাজ সেবা কর্মর্কর্তা মাসুদ রানা, সহকারি কাস্টোডিয়ান (বাঘা যাদু ঘর ও শাহী মসজিদ)দবির উদ্দীন, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা, প্রধান শিক্ষক মাজেদুল হক। পুরুস্কার বিতরণের আগে , বিদ্যালয়টির সংঙ্গীত শিক্ষক দৃষ্টি প্রতিবন্ধী বদিউজ্জামান তার কন্ঠে গান পরিবেশন করেন ‘বাঘাতে আছেরে ভাই এমন বিদ্যালয়’। তবলায় ছিলেন আরেক সংগীত শিল্পী শ্যামল কুমার।

উপস্থিত ছিলেন,বিদ্যালয় প্রতিষ্টাতা পরিচালক সাইফুল ইসলাম,শিক্ষক আসাদুজ্জামান রান্টু, শিক্ষক সাইফুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা-অভিভাবকবৃন্দ।।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট