1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগেরহাট রামপাল থানা পুলিশের অভিযানে গাঁজাসহ আটক -১ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন রাসিক প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে আ.লীগের মিছিলের মামলায় ১১ জন গ্রেপ্তার মির্জাপুরে শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিল্টু ডিবির হাতে গ্রেপ্তার রূপসায় অভিযানে ৩,২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার নগরীর রাজপাড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৮ জনের নামে এজাহার দায়ের পর গ্রেপ্তার ১ বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই লক্ষ টাকা অর্থদণ্ড বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক

বাগেরহাট রামপাল থানা পুলিশের অভিযানে গাঁজাসহ আটক -১

  • প্রকাশের সময় : সোমবার, ২০ মে, ২০২৪
  • ২২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ ইকরামুল হক রাজীব,  ক্রাইম রিপোর্টার,বাগেরহাট: বাগেরহাটের রামপাল থানা পুলিশের এক অভিযান চালিয়ে মোঃআইয়ুব আলী (৪১) নামের এক জন মাদক কারবারি কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক কারবারি কে বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। আটককৃত মোঃ আইয়ুব আলী (৪১) উপজেলার গোবিন্দপুর গ্রামের ,মৃত মমিন উদ্দীনের ছেলে।

রামপাল থানা পুলিশ সূত্রে জানা যায়,শনিবার (১৮মে) মাদক,অস্ত্র,জুয়া বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে রামপাল থানার অফিসার ইনচার্জ জনাব সোমেন দাশ এর তত্বাবধানে এস আই মো: ইসমাইল হোসেন এর নেতৃত্বে সংগীয় ফোর্স সহ রামপাল উপজেলার মানিকনগর এলাকায় রাস্তার উপর থেকে আইয়ুব আলী কে ৫৫ (পঞ্চান্ন) গ্রাম গাঁজা সহ আটক করা হয়।এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাস এর কাছে জানতে চাইলে তিনি বলেন, মামলা রুজু করে আটককৃত মাদক কারবারি কে বাগেরহাট বিজ্ঞআদালতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট