1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগেরহাট পিবিআই'র বিশেষ অভিযানে চোর চক্র প্রধান আজিজুল গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

বাগেরহাট পিবিআই’র বিশেষ অভিযানে চোর চক্র প্রধান আজিজুল গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৩৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ ইকরামুল হক রাজিব স্পেশাল ক্রাইম রিপোর্টার, বাগেরহাট: পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বাগেরহাট জেলা মোঃ আব্দুর রহমান পুলিশ সুপার এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে চোর চক্র প্রধান আজিজুল শেখ (৩২) কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

বাগেরহাটের শরণখোলার একটি ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ বাক্সের তালা ভেঙ্গে ২ লক্ষ টাকা চুরির সিসি ফুটেজে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পিবিআই তৎপর হয়ে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। বুধবার (২২ মে) পিরোজপুর সদর হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত আজিজুল শেখ বাগেরহাটের রামপাল উপজেলার বড় নবাবপুর গ্রামের নুরুজ্জামান শেখের ছেলে।

জানাগেছে, শরণখোলা থানার দক্ষিণ তাফালবাড়ি গ্রামের বাসিন্দা মো. আব্দুল খালেকের ছেলে মো. ইয়ামিনের ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ বাক্স ভেঙে ২ লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। সিসি টিভিতে ধারণকৃত ফুটেজ দেখে চোর সনাক্ত করে তার বিরুদ্ধে শরনখোলা থানায় একটি এজাহার দায়ের করা হয়।

বিষয়টি পুলিশ ব্যুরো অব ইনভেস্টগেশন (পিবিআই ) এর নজরে আসলে চোর ধরতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তারা। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার পিরোজপুর সদর হাসপাতালের সামনে থেকে আজিজুলকে আটক করতে সক্ষম হয় পিবিআই। এ সময় তার কাছ থেকে নগদ ২৪ হাজার ৩শ ৪২ এবং বিকাশ একাউন্ট থেকে ১৪ হাজার ৬শ ৬২ টাকা, দুইটি মোবাইল, দুইটি স্ক্রু ড্রাইভার এবং তিনটি মোবাইল রিচার্জ কার্ড জব্দ করা হয়।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর বাগেরহাটের পুলিশ সুপার মোঃ আব্দুর রহমান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট