1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে যুবকের পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি রাজশাহীর বিসিকে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড় বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত

বাগমারার নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ এর নির্বাচনী প্রস্তুতি সভা

  • প্রকাশের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি……………………………………………….

৫৫ রাজশাহী-৪ (বাগমারা) আসনের আ.লীগের মনোনীত নৌকার প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেছেন, জননেত্রী শেখ হাসিনা তাকে দলীয় মনোনয়ন দিয়ে বাগমারায় তৃনমূল আ.লীগের ন্যায্য অধিকার ফিরিয়ে দিয়েছেন। তাই আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে আপনারা সবাই নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশরত্ন শেখ হাসিনাকে এমপি উপহার দিবেন। আমি কথা দিচ্ছি আপনারা আমাকে এমপি নির্বাচিত করলে বাগমারায় আর কোনো প্রকার ঘুস-দূর্নীতি থাকবে না। সোমবার বাগমারায় মহিলা আ.লীগের উদ্যোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রস্তুতি সভায় তিনি এই প্রতিশ্রুতি দেন।

আউচপাড়া ইউনিয়ন মহিলা আ.লীগ সহসভাপতি প্রভাষক সেলিনা আক্তারের সভাপতিত্বে ও গনিপুর ইউনিয়ন মহিলা আ.লীগ নেত্রী শাহিদা আলম শাহীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন ও জেলা আ.লীগের উপদেষ্টা কমিটির সদস্য ড. পি.এম সফিকুল ইসলাম, জেলা আ.লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জাকিরুল ইসলাম সান্টু, বাগমারা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার আবুল, আ.লীগ নেতা প্রভাষক মাহাবুর রহমান, ইউপি চেয়ারম্যান আলমগীর সরকার ও পৌর কাউন্সিলর শামীমা আক্তার বিউটি প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট