
আশরাফুল ইসলাম ফরাশী, বাগমারা প্রতিনিধিঃ বাগমারার তাহেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাত্রি ১২:০১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। শ্রদ্ধা নিবেদনের প্রথমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, তাহেরপুর পৌর বিএনপির সভাপতি, তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির সদস্য আ. ন. ম. সামসুর রহমান মিন্টু। এর পরপরই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তাহেরপুর পৌর বিএনপি,ও অঙ্গ সহযোগী সংগঠন।
তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্র, তাহেরপুর ডিগ্রী কলেজ, তাহেরপুর পৌর কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সকল শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর বিএনপির সভাপতি, তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির সদস্য আ.ন. ম সামসুর রহমান মিন্টু। তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু। তাহেরপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল বাগাতি, তাহেরপুর পৌর যুবদলের আহব্বায়ক রফিকুল ইসলাম, তাহেরপুর পৌর যুবদলের সাবেক যুগ্ন আহব্বায়ক জাহিদ হাসান ও আব্দুল মান্নান, যুবদল নেতা হালিম, সুজন ও জুয়েল রানা, রাজশাহী জেলা কৃষক দলের যুগ্ন আহব্বায়ক ও তাহেরপুর পৌর কৃষকদলের আহব্বায়ক আলাল হোসেন, তাহেরপুর কৃষকদলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক রাসেল ফরাসী, তাহেরপুর পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফুল পিয়াদা, তাহেরপুর পৌর ছাত্র দলের যুগ্ল আহব্বায়ক সোহেল রানা ও সহ সভাপতি আবুল বাশার, পৌর ছাত্রদল নেতা সোহেল, তাহেরপুর ডিগ্রী কলেজ শাখার আহব্বায়ক ওহাব সরদার ও যুগ্ন আহব্বায়ক শাকিল ও যুবদল, ছাত্রদল,সেচ্ছাসেবকদল,কৃষকদল ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষিকা, ব্যবসায়ী, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদক প্রমুখ।#