1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারার তাহেরপুর পৌরসভায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

বাগমারার তাহেরপুর পৌরসভায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

আশবাফুল ইসলাম ফরাশী, বাগমারা প্রতিনিধি……………………………………

আজ শনিবার ১৬ই ডিসেম্বর রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে পতকা উত্তোলন ও কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। প্রথমে জাতীয় পতকা উত্তোলন । পরে তাহেরপুর পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তব অর্পণ করা হয়েছে।

শ্রদ্ধা নিবেদনের প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন তাহেরপুর পৌরসভার তিন তিন বারের সফল মেয়র ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী – ৫৫, বাগমারা- ৪ আসনের আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।

এর পরপরই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তাহেরপুর পৌর আওয়ামী লীগ, তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্র, তাহেরপুর ডিগ্রী কলেজ, তাহেরপুর পৌর কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ, তাহেরপুর রিক্রিয়েশ ক্লাব ও সমাজ কল্যাণ সংস্থা, বাংলাদেশ জাতীয় বাদি দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন তাহেরপুর পৌরসভা, বাংলাদেশ আওয়ামী যুবলীগ তাহেরপুর পৌরসভা শাখা, জাতীয় শ্রমিক লীগ তাহেরপুর পৌর শাখা, তাহেরপুর বালিকা উচ্চ বিদ্যালয়, তাহেরপুর উচ্চ বিদ্যালয়, তাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাংলাদেশ ছাত্র লীগ তাহেরপুর পৌর ও কলেজ শাখা, তাহেরপুর শিল্প কলা একাডেমির পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সকল শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগমারা- ৪ আসনের আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনসুর, তাহেরপুর পৌরসভার সিনিয়র সহসভাপতি কাউছার, তাহেরপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ এস এম জিয়া উদ্দিন টিপু, তাহেরপুর পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও প্রভাষক মাহাবুর রহমান বিপ্লব, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌরসভার ত্রাণ ও সমাজ কল্যাণসংস্থার সম্পাদক উপল খন্দকার, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক আকরাম, তাহেরপুর পৌর যুবলীগের আহ্বায়ক আসাদুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, তাহেরপুর পৌরসভার প্রকৌশলী আবদুল কাদের ও সচিব মোতলেবুর রহমান, তাহেরপুর পৌরসভার কালেক্টর দেলবর রহমান, বাজার পরিদর্শক জাহাঙ্গীর আলম, তাহেরপুর ডিগ্রী কলেজ শাখার সাবেক সভাপতি আমিরুজ্জামান মৃধা তুহিন ও সাধারন সম্পাদক কোরবান খাঁ সহ কৃষক লীগ, যুবলীগ, ছাত্র লীগ , বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষিকা, ব্যবসায়ী, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট