1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারায় ৬ হাজার শীতার্ত নারী পেল ইঞ্জিঃ এনামুল হকের শীতবস্ত্র - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

বাগমারায় ৬ হাজার শীতার্ত নারী পেল ইঞ্জিঃ এনামুল হকের শীতবস্ত্র

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৪১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

আঞ্চলিক প্রতিনিধি, বাগমারা……………………………………………………………..

মানবতার সেবায় প্রতি বছরের ন্যায় এবারও এগিয়ে এসেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের তিন বারের সাবেক সফল সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে ইঞ্জিনিয়ার এনামুল হকের পক্ষ থেকে দ্বিতীয় ধাপে ৬ হাজার শীতার্ত নারীর মাঝে সুষ্ঠুভাবে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সম্প্রতি কয়েক দিন থেকে সারাদেশে জেঁকে বসেছে শীত। এই শীতে বিশেষ করে উত্তরাঞ্চলে শ্রমজীবী মানুষের কষ্ট বেড়েছে কয়েকগুন। কনকনে ঠান্ডায় দুর্ভোগে রয়েছেন সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষ। তীব্র শীতে গরম কাপড়ের উষ্ণতা পেতে তারা চেয়ে আছে সমাজের বিত্তবানদের দিকে। সমাজের ওই সকল অসহায় মানুষের প্রতি নিজ উদ্যোগে ভালোবাসা ও সহানুভ‚তির হাত বাড়িয়ে দিলেন সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য প্রদান কালে ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, আমি ১৫ বছর সংসদ সদস্য হিসেবে যেভাবে বাগমারার আপামর জনগণের সাথে ছিলাম আগামীতেও থাকবো। বাগমারাবাসী আমার আপনজন। প্রচন্ড শীতে কেউ কষ্ট পাক সেটা আমি চাইনা। সে কারণে শীতের হাত থেকে রক্ষা করতে বাগমারার আপামর নারীকে শীতবস্ত্র প্রদান করছি। আমি বাগমারাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ইতোপূর্বে যে ভাবে মানুষের পাশে ছিলাম আগামীতেও থাকবো।

শীতবস্ত্র হাতে পেয়ে ইঞ্জিনিয়ার এনামুল হকের জন্য দোয়া কামনা করেন সমাজের সামর্থ্যহীন হাজারো নারী। ইঞ্জিনিয়ার এনামুল হক সাধারণ মানুষের স্বপ্ন পূরণে প্রতি-ঈদ ও পূজার সময় উপহার প্রদানের পাশাপাশি শীতের সময় শীতবস্ত্র প্রদান করে থাকেন।

শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, ভবানীগঞ্জ পৌরসভার কাউন্সিলর হাচেন আলী, সাফিনুর নাহার, সালেহা ইমারত কোল্ড স্টোরেজের ম্যানেজার সাজ্জাদুর রহমান জুয়েল, ম্যানেজার হিসাব শাখার সোহরাব হোসেন মাসুম প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট