1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফ্যামিলি কার্ড সবাই পাবে-বাঘায় জাতীয় মৎস্য পক্ষ অনুষ্ঠানে এমপি চাঁদ ‎মির্জাপুর দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় আয়োজিত আন্ত: শ্রেণি ফুটবল ও হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় শ্যামনগরে দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার না করায় ক্ষুব্ধ এলাকাবাসী, সড়কে ধান রোপণ আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত, আলোচনা ও পুরস্কার বিতরণ রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি হেড অব ডেলিগেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিবি ও থানা পুলিশ  ৩১০ মোবাইল ও ৮৫০ পিস ইয়াবা সহ  ৭ জনকে আটক করেছে ভোলাহাটে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইলসহ ১ জন নারী গ্রেপ্তার

বাগমারায় সোহাগ হত্যা মামলার আসামী আসাদুল র‌্যাবের হাতে  গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাজিম হাসান……………………………………

রাজশাহীর বাগমারায় সোহাগ হত্যা মামলার পলাতক আসামী মোঃ আসাদুল ইসলামকে (৪৫), গ্রেফতার করেছে র‌্যাব। আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার মোঃ আসাদুল ইসলাম (৪৫), সে বাগমারার ঝিকড়া ইউনিয়নের মরুগ্রামের মৃত লবির উদ্দিনের ছেলে। র‌্যাব জানায়, গত ২ফেব্রæয়ারি বাগমারা থানার ডাঙ্গাপাড়া গ্রামে মোঃ নজরুল ইসলাম গাওরা, নওশাদ গাওরা, একই গ্রামের রহিদুল, ও জামাল নামের দুই ভাইয়ের সাথে একটি সরকারি জমিকে কেন্দ্র করে উভয় পক্ষের ভেতর তর্কাতর্কি হয়। এরই মধ্যে সপ্তাহখানেক আগে ছুটিতে ঢাকা থেকে বাড়ি ফেরেন নজরুল ইসলামের ভাতিজা মনোয়ার হোসেন। রস নজরুলের লিজ নেওয়া পুকুর পাড়ে নিজেদের সরিষা খেতে যান। এ সময় প্রতিপক্ষ আসাদুলের লোকজন মনোয়ারের সঙ্গে বাকবিতন্ডায় জড়ায়। একপর্যায়ে তারা মনোয়ারকে পিটিয়ে হাত ভেঙে দেয়। এ সময় মারামারিতে আসাদুলের পক্ষের মুসলেম নামের এক ব্যক্তিও আহত হয়। পরে মনোয়ারকে উদ্ধার করে নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন পরিবারের লোকজন।

মনোয়ারের আহত হওয়ার খবর পেয়ে তাকে দেখতে আসেন (ঢাকা থেকে) তার চাচাতো ভাই ইমরান এবং সহকর্মী সোহাগ ও রনি। তারা সন্ধ্যায় আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মনোয়ারকে দেখতে যান। এরপর রাত ৯টার দিকে আত্রাই থেকে একটি সিএনজি নিয়ে ডাঙ্গাপাড়া গ্রামে মনোয়ারের বাড়িতে যান। তারা এলাকায় গেলে গ্রামে বহিরাগত সন্ত্রাসী ভাড়া করে আনা হয়েছে বলে প্রচার চালায় আসাদুল ইসলামের লোকজন। এ নিয়ে আবারও উত্তেজনা সৃষ্টি হয়।

এক পর্যায়ে আসাদুলের লোকজন ডাঙ্গাপাড়া মোড়ে সিএনজি চালকসহ তিনজনকে ঘিরে রাখে। এ সময় সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলে সোহাগকে মাঠের মধ্যে ধারালো শাবল দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এরপর নিহত সোহাগের চাচাতো ভাই যশোর হতে গত ০৩/০২/২০২৪ তারিখে বাগমারা থানাতে এসে মোঃ সাইফুল ইসলাম সাগর (২২) বাদী হয়ে বাগমারা থানায় একটি ১০/১১ জন অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

আহত বন্ধু মনোয়ার হোসেনের সঙ্গে সোহাগ (২২) ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। ওই মামলায় আসামী মোঃ আসাদুল ইসলাম পলাতক ছিলো। অবশেষে তাকে গ্রেফতার করেছে র‌্যাব।  গতকাল বৃহস্পতিবার সকালে তাকে বাগমারা থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে র‌্যাব সুত্র জানায়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট