1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সর্বশেষ:
বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত?

বাগমারায় সোহাগ হত্যা মামলার আসামীকে নিয়ে পুলিশের ইফতার

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহী জেলা প্রতিনিধি………………………………………………………………

রাজশাহীর বগমারায় নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় সোহাগ হোসেন (২৬) নামে এক যুবককে নির্মম ভাবে খুন করা হয়। চাঞ্চল্যকর সোহাগ হোসেন হত্যা মামলার আসামী ঝিকরা ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামকে পাশে নিয়ে ইফতার মাহফিল করলেন ওই মামলার তদন্ত কর্মকর্তা। মহামান্য আদালতে দায়েরকৃত মামলার আসামীকে গ্রেপ্তার না করে তাকে নিয়ে ইফতার করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে মামলার বাদী।

শনিবার যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পক্ষ থেকে ইফতার মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সোহাগ হত্যা মামলার মুল আসামী ঝিকরা ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। ওই ইফতার মাহফিলের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা হয়েছে। এবং ছবিতে দেখা যায় মামলার তদন্ত কর্মকর্তা ও যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নয়ন হোসেন এর ডানপাশে সোহাগ হত্যা মামলার আসামী চেয়ারম্যান রফিকুল ইসলাম, বামপাশে বাগমারা থানার তদন্ত কর্মকর্তা সবুজ রানা এবং তাঁর বামপাশে যোগীপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাফা কামাল বসে আছে। মামলার পর থেকে এলাকায় অবস্থান করলেও অদৃশ্য কারণে চেয়ারম্যান রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেনি পুলিশ।

এদিকে,মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করার আগেই আসামীকে সাথে নিয়ে ইফতারের ঘটনায় বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মামলার বাদী শরিফুল ইসলাম বলেন, আমার ছেলেকে যারা নির্মম ভাবে হত্যা করেছে তাদের সকলের বিচার চাই। আমার ছেলে কোন অপরাধ করেনি। কেন তাকে হত্যা করা হলো। আর আসামীদের বিরুদ্ধে মামলা করা হলেও কেন তাদেরকে না ধরে সাথে নিয়ে ইফতার করা হচ্ছে।

মামলার তদন্ত কর্মকর্তা যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর নয়ন হোসেন বলেন, সোহাগ হত্যার ঘটনায় থানায় এবং আদালতে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। একই ঘটনায় যেহেতু থানায় একটি মামলা আছে সেক্ষেত্রে পরে মামলা স্থগিত রেখে আগেরটার সাথে সমন্বয় করতে বলা হয়েছে। আমি বর্তমানে জয়পুর হাটের আক্কেলপুর থানায় ওসি হিসেবে বদলী হয়েছি। তাই মামলার নতুন তদন্ত কর্মকর্তা যিনি হবে তিনি বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করবেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট