1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারায় সাংবাদিকদের সাথে জামায়াত মনোনীত প্রার্থীর ডাঃ আব্দুল বারীর মতবিনিময় - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক মির্জাপুরে আবাসিক এলাকার পাশে সিসা কারখানার অভিযোগ, পরিবেশ দূষণে উদ্বিগ্ন এলাকাবাসী কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেপ্তার রাজশাহীতে আযহারীর মাহফিল ২৮ নভেম্বর, ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ব্যাপক প্রস্তুতি নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রাসিক প্রশাসক বাঘায় ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন, সনদপত্র ও গাছের চারা বিতরণ ভোলার চরফ্যাশনে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় গরু-ছাগল, অনুপস্থিত থাকায় দুই শিক্ষককে শোকজ পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন ছাত্রী কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, এলাকায় আতঙ্ক

বাগমারায় সাংবাদিকদের সাথে জামায়াত মনোনীত প্রার্থীর ডাঃ আব্দুল বারীর মতবিনিময়

  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৮৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজেস্ব প্রতিনিধি বাগমারাঃ রাজশাহীর বাগমারায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত এমপি প্রার্থী ডাঃ মোঃ আব্দুল বারী সরদার। শনিবার, ৯ আগষ্ট বেলা ১২ টায় উপজেলার ভবানীগঞ্জে অবস্থিত বাগমারা প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার সেক্রেটারি ওহিদুল ইসলাম সভার সুষ্ঠু সঞ্চালনা করেন।

মতবিনিময় সভায় ডাঃ আব্দুল বারী সরদার বলেন, “আমাদের বাগমারা উপজেলায় এখনো অনেক সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। আমার রাজনীতিতে আসার মূল লক্ষ্য হচ্ছে, জনগণের দূর্ভোগে এগিয়ে আসা, শিক্ষার উন্নতি, স্বাস্থ্য সেবা সহজলভ্য করা, কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা প্রদান এবং যুবসমাজের কর্মসংস্থান বৃদ্ধি করা।” তিনি জানান, মানুষ মাত্রই ভুল আছে কেউ ভুলের উর্ধ্বে নয়। তাই আমিও কোনরকম ভুলভ্রান্তি করে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে সার্বিক সহযোগিতা করবেন। যেন আমি বাগমারার মানুষের জন্য কিছু করতে পারি। যাতে স্থানীয় জনগণের জীবনে সার্থক পরিবর্তন আসে। এছাড়া, দুর্নীতি ও অন্যায় কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।”

তিনি বলেন, “রাজনৈতিক সংঘাত নয়, বরং একতার মাধ্যমে এলাকার উন্নয়ন সম্ভব। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য তিনি সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। জনগণের উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলেও তিনি মনে করেন। প্রেসক্লাবের সদস্য সাংবাদিকরা ডাঃ আব্দুল বারীর দৃষ্টিভঙ্গি ও নির্বাচনী প্রতিশ্রুতির প্রশংসা করেন।

রাজশাহী জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য আঃ আহাদ কবিরাজ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের কল্যাণের জন্য রাজনীতি করে। এখানে দলীয় বা ব্যাক্তির কোনো স্বার্থ রক্ষা করা হয়না।

জামায়াতের উপজেলা সেক্রেটারী অধ্যাপক ওহিদুল ইসলাম বলেন, “সাংবাদিকরা জনগণের প্রতিনিধি, তাই তাদের সঙ্গে মতবিনিময় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি, ডাঃ আব্দুল বারী যদি নির্বাচিত হন, তাহলে তিনি বাগমারার সঠিক উন্নয়নের জন্য কার্যকর ভূমিকা রাখবেন।”

মতবিনিময় শেষে ডাঃ মোঃ আব্দুল বারী সাংবাদিক ও এলাকার গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবাইকে দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় একত্রে কাজ করার আহ্বান জানান। সভায় বাগমারা প্রেসক্লাবের সকল সদস্য, স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট