1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারায় সরিষা ক্ষেতের সাথে এ কেমন নিষ্ঠুরতা - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
পত্নীতলায় শয়নকক্ষে তল্লাশি চালিয়ে সাড়ে ১২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১ সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ নাচোলে এ-১ স্পোর্টিং ক্লাবের হাতগোলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

বাগমারায় সরিষা ক্ষেতের সাথে এ কেমন নিষ্ঠুরতা

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৪৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

সরিষা ক্ষেতের প্রতীকী ছবি

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি…………………………………….

রাজশাহীর বাগমারায় কাঁচা সরিষা ক্ষেত কেটে নষ্টের অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের হরিপুর গ্রামেতে।

ঘটনা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ জানুয়ারি রাতে গোবিন্দপাড়া ইউনিয়নের হড়ম বিলে প্রায় ১ বিঘা জমির সরিষা কেটে নষ্ট করে দুষ্কৃতকারীরা। ক্ষতিগ্রস্থ কৃষক হলেন, হরিপুর গ্রামের কাশেম প্রামানিকের ছেলে মাহাবুর রহমান। জমিজমা ও পারিবারিক বিরোধের জেরধরে সরিষা ফসলের সাথে এমন নিষ্ঠুরতার বলে সূত্র জানায়।

ক্ষতিগ্রস্থ মাহাবুরের পুত্র ইমন জানায়, আগের দিন বড় আব্বু জেকের আলী আমাদের নানা ভাবে শাসন, গর্জন, হুমকি-ধামকি প্রদান করেন। রাতে সরিষা ক্ষেত কেটে নষ্ট করা হয়। তার বড় আব্বু জেকের আলী এ কাজ করেছেন বলে দাবী করেন তিনি। অভিযুক্ত জেকের আলীর বাবা কাশেম প্রামানিক অভিযোগ করেন, এর পূর্বে তার ছেলে জেকের আলী জবর দখল করে দুই বিঘা জমির সরিষা সম্পূর্ণ আত্মসাৎ করেছেন। মাকে মারধর করেছেন, পা ভেঙ্গে দিয়েছিল । শত্রæতা করে পিটিয়ে ছাগল হত্যা করেছে। প্রতিকার চেয়ে চেয়ারম্যানের নিকট বিচার দিয়েও নানা কারণে বিচার পাননি।

তিনি আরও জানিয়েছেন, ছেলে জেকের আলীর ভয়ে গ্রাম্য মাতবর এবং প্রতিবেশীরা মুখ খুলেন না। লাঠিতে ভর করে বৃদ্ধ মা সরিষা ক্ষেতে এসে সংবাদকর্মীদের মাধ্যমে ছেলে জেকের আলীর শাস্তি দাবী করেন। আফসোস ও আবেগ আপ্লূত হয়ে পড়েন। এ ধরনের নিষ্ঠুরতায় সাধারণ কৃষকদের মাঝে ভীতির সৃষ্টি হয়েছে। মুঠোফোনে অভিযুক্ত জেকের আলী বলেন, এ সমন্ধে আমি কিছু জানি না। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়।

দুই বিঘা জমির সরিষা আত্মসাৎ সমন্ধে বলেন, সরিষার আদি ভাগ নিয়েছি মাত্র। হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই রতন জানান, কিছু অংশ সরিষার ক্ষেত কেটে ফেলা হয়েছে। হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন এ বিষয়ে অবগত নন।

বাগমারা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুর রাজ্জাক বলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমাকে অবগত করেছেন। বাগমারা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত দেয়ার পরামর্শ দেন তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট