1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারায় শ্যালো মেশিন চুরির হিড়িক - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরের শিব নদীতে মাছ নেই, জীবিকার তাগিদে শামুক সংগ্রহে মৎস্যজীবীরা পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিতপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে ৭১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, ব্যস্ত মৃৎশিল্পীরা পত্নীতলায় শয়নকক্ষে তল্লাশি চালিয়ে সাড়ে ১২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১ সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ

বাগমারায় শ্যালো মেশিন চুরির হিড়িক

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৪৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

শ্যলো মেশিনের প্রতীকী ছবি

বিশেষ প্রতিনিধি……………………………………………………..

রাজশাহীর বাগমারায় হঠাৎ বেড়েছে কৃষকের জমিতে সেচ দেওয়া ডিজেল চালিত শ্যালো মেশিন চুরির হিড়িক। এ ঘটনায় কৃষকের ঘুম হারাম হওয়ার উপক্রম হয়েছে। বুধবার দিবাগত রাত থেকে উপজেলার ভবনাীগঞ্জ পৌরসভা ও এর আশেপাশের এলাকায় এমন ঘটনা ঘটেছে। এ সময় কৃষকের অন্তত ১০টি শ্যালো মেশিন চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাতের কোন এক সময় সংঘবদ্ধ চোরের দল ইঞ্জিন চালিত নৌকা নিয়ে এসে ভবানীগঞ্জ ব্রীজ এলাকা থেকে চাঁনপাড়ার কৃষক কুদ্দুসের শ্যালো মেশিনটি চুরি করে নিয়ে যায় চোরেরা।

একই রাতে চোরেরা সূর্যপাড়া গ্রামের কৃষক মিন্টু, দেউলা গ্রামের কৃষক শাহিন ও তার ভাইয়ের দুটি মেশিন সহ আশেপাশের এলাকা থেকে অন্তত ১০ টি মেশিন নৌকায় তুলে চুরি করে নিয়ে যায়। পরের দিন বৃহস্পতিবার কৃষকরা

চুরি যাওয়া মেশিনগুলোর সন্ধান করতে করতে হুলিখালি পর্যন্ত গিয়ে জানতে পারে ওই এলাকার জেলেদের নদীতে দেওয়া বানাসহ বাশের বিভিন্ন বেড়া ভেঙ্গে নৌকা নিয়ে চোরেরা পালিয়ে যায়। তবে এ ঘটনায় এখনো থানায় কোন অভিযোগ দেয়া হয়নি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট