1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
সম্পর্ক অটুট থাকলে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে: এমপি মিলন চাঁপাইনবাবগঞ্জে এনসিপির জেলা আহ্বায়কসহ চার নেতার পদত্যাগ পুঠিয়ার তাহেরপুর ফিলিং স্টেশনে তিন সপ্তাহ ধরে তেলের তীব্র সংকট রাজশাহীতে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ভোলাহাটে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন চলে গেলেন না ফিরার দেশে বাঘায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের স্বাধীনতা দিবস উদযাপন বাঘায় রুগী বহনকারি সিএনজির সাথে ব্যাটারি চালিত অটোগাড়ির সংঘর্ষে আহত-৪ কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত বাগমারার তাহেরপুর পৌরসভায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত  আমাদের স্বাধীনতা: প্রত্যাশা, প্রাপ্তি ও আগামীর পথনকশা

বাগমারায় লিচুর বাম্পার ফলন হবার সম্ভাবনা দেখে বেজাই খুশি বাগান মালিকরা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ২৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান………………………………………………………………..
মধুর মাস জৈষ্ঠ্যের মিষ্টি ফল লিচু। লিচু সবার প্রিয় ফল। প্রিয় ফলের এমন বাম্পার ফলনের সম্ভাবনা দেখে বেজাই খুশি রাজশাহীর বাগমারা উপজেলার বাগান মালিকরা। পরিশ্রম ও বিনিয়োগ সফল হবে এমন ধারনায় তারা দিন রাত আগলে রেখেছেন শখের লিচু বাগান। তবে এ বছর আবহাওয়া অনুকুলে থাকায় লিচুর বাম্পার ফলনেরও আশা করছেন লিচু চাষিরা। ফলন ভালো পেতে লিচু বাগানের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে এমন শখের লিচু বাগান গড়ে তুলেছেন প্রায় দুই শতাধিক জন কৃষক। লিচুর পাশাপাশি তারা জমিতে ধানও উৎপাদন করছেন। স¤প্রতি ওই সব লিচুর বাগান দেখে মন জুড়িয়ে যায়। তবে সবেমাত্র বাগান গুলোতে লিচুর কড়ি গজিয়ে উঠেছে। আর কড়ি ধরে রাখতে চাষিরা বিভিন্ন রাসায়নিক ওষুধ স্প্রেসহ পরিচর্যার কোনো ত্রুটিই রাখছেন না।

বাগান মালিকরা জানান এবার বাগান জুড়ে লিচুর বাম্পার ফলন হওয়ার কথা। এখনও লিচুর কড়ি গুলো ভাল আছে । সেথানে কোন রোগ বালাই দেখা দেয়নি। তারা জানান, অনুকূল আবহাওয়া ও ঠিকমত কীটনাশক প্রয়োগ করায় এবার লিচুর কড়িতে তেমন রোগবালাই ও পোকার আক্রমন হয়নি। সবে তাদের বাগানের লিচু কেবল কড়ি হয়ে ওঠেছে। পরিপুষ্ট হতে আরো এক দেড় মাস লাগবে। তাদের বাগানে গড়ে প্রায় ৫০/৬০ টি করে লিচু গাছ রয়েছে। চাইনা—৩,৪, বোম্বাই, বেদেনা, মাদ্রাজি সহ বিভিন্ন জাতের লিচু রয়েছে তাদের বাগানে। তাদের প্রত্যাশা একটি বাগানে দেড় থেকে দুই লক্ষ টাকায় লিচু বিক্রি হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট