1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক শিবগঞ্জে রাতের অন্ধকারে ৮টি কাটিমন আম গাছ কেটে ফেলার অভিযোগ স্বাস্থ্য খাতে জনবল সংকট নিরসনে ৫ হাজার চিকিৎসক নিয়োগের কাজ চলছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী শিবগঞ্জে সারের জন্য কৃষকদের রাতজাগা দুর্ভোগ: সিন্ডিকেট নাকি গুজবের গুঞ্জন? রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিল রাসিক চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে রাজশাহীর একচ্ছত্র আধিপত্য, জিতল ১২ পদকচট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে রাজশাহীর একচ্ছত্র আধিপত্য, জিতল ১২ পদক নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি

বাগমারায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাহাবুর রহমান মনি, বাগমারা থেকে……………………………………………………………

রাজশাহীর বাগমারায় আজ (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বাগমারা উপজেলাপরিষদ,স্থানীয় রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে পৃথক পৃথক স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) দিনের শুরুতে উপজেলা সদর ভবানীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৬ টার ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে শহীদদের স্মরণে শহীদ মিনারে উপজেলা পরিষদ, স্থানীয় রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষে পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রথমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, বাগমারা থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, রাজশাহী জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক মাহাবুবুর রহমান, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবু জাফর মাস্টার, মুক্তিযোদ্ধা কমান্ড, ভবানীগঞ্জ পৌরসভা সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে সকল শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।

এদিকে বেলা ১১টার দিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৬মার্চ) বিকেলে ভবানীগঞ্জ সরকারী বালক বিদ্যালয় মাঠে এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সংবর্ধনা প্রদান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম ।

উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য, অধ্যক্ষ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল জব্বার সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধূরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ হাসান আলী মোল্লা, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রাজ্জাক, মৎস কর্মকর্তা রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

 

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট