1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক ব্যক্তি নিহত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

বাগমারায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক ব্যক্তি নিহত

  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৩১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় মাছ ধরার সময় বজ্রপাতে ফজেল আলী (৩৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার (১ অক্টোবর) সকালে বাড়ির পাশের খালে আকষ্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়। নিহত ফজেল আলী উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার দানগাছি মোহল্লা র হোসেন আলীর ছেলে।

স্থানীয় ও পারিবাকির সূত্রে জানা গেছে, বুধবার সকালে ফজেল আলী একটি তইরা জাল নিয়ে বাড়ির পাশের খালে মাছ ধরতে যান। এ সময় টিপ টিপ বৃষ্টি পড়ছিল। সকাল সোয়া সাতটার দিকে বিকট শব্দে বজ্রপাত হয়। এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। তবে সে সময় মাছ ধরার জন্য তিনি একাই বিলে অবস্থান করছিলেন। বিলে অন্য লোকজন না থাকায় তার মৃত্যুর বিষয়টি কেউ জানতে পারেন। পরে মান্নান নামের এক ব্যক্তি খালের ধারে ফজেল আলীর নিথর দেহ মাটিতে পড়ে থাকতে দেখতে পান এবং বাড়িতে খবর দিলে পরিবারের সদস্যরা তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান,বজ্র পাতের ঘটনায় ফজেল আলী নামে একজন নিহত হওয়ার খবর লোক মুখে শুনেছি। তবে কেই অভিযোগ করে নি। পরিবারের সদস্যরা লাশ দাফনের উদ্যোগ নিয়েছেন। এব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের করা হবে বলে এই পুলিশ কমকতা জানিয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট