1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারায় মচমইল উচ্চ বিদ্যালয়ে শ্রেণীকক্ষ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

বাগমারায় মচমইল উচ্চ বিদ্যালয়ে শ্রেণীকক্ষ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাগমারা আঞ্চলিক প্রতিনিধি…………………………………………………………..

রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে নতুন করে দুটি শ্রেণী কক্ষ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের উত্তর পাশের ক্যাম্পাসে তিনতলা ভিত্তি বিশিষ্ট শ্রেণী কক্ষের প্রথম তলার ভিত্তিপ্রস্তর করা হয়েছে। জাইকার অর্থায়নে কাজটি বাস্তবায়ন করছে উপজেলা এলজিইডি।

প্রধান অতিথি হিসেবে শ্রেণী কক্ষের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন।

এ সময় উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল-রানা, মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নাসির উদ্দীন খান, সাবেক প্রধান শিক্ষক আহসান হাবিব, সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম, সাবেক ধর্ম শিক্ষক আব্দুল জব্বার, সাবেক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, শুভডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিক, কাজের ঠিকাদার নাজমুল হোসেন, ইউপি সদস্য নাজমুল হক সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান হচ্ছে বাগমারার ভবানীগঞ্জের মেসার্স সবুজ সাথী ট্রেডার্স। শ্রেণী কক্ষ দুটি নির্মাণে ব্যয় হবে প্রায় ২৭ লাখ টাকা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট