1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারায়   ব্যাটারি চালিত ভ্যানগাড়ির  মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল আরোহীর মৃত্যু  - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

বাগমারায়   ব্যাটারি চালিত ভ্যানগাড়ির  মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল আরোহীর মৃত্যু 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আশরাফুল ইসলাম ফরাশী, বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর  বাগমারায় ব্যাটারী চালিত ভ্যানগাড়ীর সাথে বিপরীত দিক থেকে আসা মটরসাইকেলের সংঘর্ষে হাবিবুর রহমান (২২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাসুপাড়া ইউনিয়নের বীরকয়া গ্রামের  শহীদুল ইসলামের ছেলে।

জানা যায়, সোমবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে হাবিবুর রহমান মটরসাইকেল নিয়ে নিজ বাড়ী বীরকয়া থেকে  হাটমাধনগর বাজারে যাওয়ার পথে জ্যোতিনগঞ্জ দীঘির পাড়ে বিপরীত দিক থেকে আসা ব্যাটারী চালিত ভ্যানগাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।  এ সময় মটরসাইকেল চালক হাবিবুর রহমান ছিটকে পড়ে আহত হয়। স্থানীয় লোকজন আহত হাবিবুর রহমানকে চিকিৎসার জন্য বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাবিবুর রহমানের মৃত্যুতে  এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন,  নিহত হাবিবুর রহমানের পরিবার মামলা করতে রাজী না হওয়ায় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট