1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারায় বিষ প্রয়োগ করে ৬টি মৎস অভয়াশ্রমের মাছ হরিলুট - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
স্বাস্থ্য খাতে জনবল সংকট নিরসনে ৫ হাজার চিকিৎসক নিয়োগের কাজ চলছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী শিবগঞ্জে সারের জন্য কৃষকদের রাতজাগা দুর্ভোগ: সিন্ডিকেট নাকি গুজবের গুঞ্জন? রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিল রাসিক চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে রাজশাহীর একচ্ছত্র আধিপত্য, জিতল ১২ পদকচট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে রাজশাহীর একচ্ছত্র আধিপত্য, জিতল ১২ পদক নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে

বাগমারায় বিষ প্রয়োগ করে ৬টি মৎস অভয়াশ্রমের মাছ হরিলুট

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# রুস্তম আলী, বাগমারা থেকে…………………………………………………………

রাজশাহীর বাগমারা উপজেলার বারনই নদীর একডালা থেকে তাহেরপুর পর্যন্ত ৬টি মৎস অভয়াশ্রমের মাছ লুটের ঘটনা ঘটেছে।বারনই নদীদে মৎস্য অভয়াশ্রম গুলোতে গত বুধবার রাতে বিষ দিয়ে লক্ষ লক্ষ টাকার মাছ নিধন ও লুট করা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রভাবশালী একটি চক্র এ কাজ করেছে। বুধবার সরেজমিনে সকাল ১১টার দিকে দেখা যায়,মির্জাপুর তালতলি অভয়াশ্রম এলাকায় স্থানীয় রাজু সহ তার কয়েক জন সহযোগী নিয়ে মাছ শিকার করছে। অভয়াশ্রমে পোনা থেকে শুরু করে দেশি প্রজাতির ডিমওয়ালা বড় বড় মা-মাছ ও কাঁকড়াসহ বিভিন্ন প্রজাতির জলজ প্রাণী মরে ভেসে উঠেছে।

এলাকাবাসী সূত্র জানায়, বাগমারার বারনই নদীর অভয়াশ্রম থেকে মাছের বিস্তার ঘটে। শুকনো মৌসুমে এখানে মা-মাছ সংরক্ষণ করে বর্ষার পানিতে ছেড়ে দেওয়া হয়। তাই এ অভয়াশ্রমে শুকনো মৌসুমে মাছ ধরা নিষিদ্ধ। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে পুলিশ মোতায়েন করা হয়েছে কিন্তু পুলিশ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আবারও মাছ শিকার শুরু হয় বলে এলাকাবাসী অভিযোগ করেন।

ঘটনাস্থল গুলোতে পরিদর্শন করেন বাগমারা উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম।এ সময় তিনি সাংবাদিকদের বলেন,কল কারখানার বিষাক্ত বর্জ্য থেকে পানি দূষিত হওয়ার কারণে এ মাছ ভাসতে পারে বলে।তবে তদন্ত হবে বলে জানান তিনি।তবে এলাকাবাসীর অভিযোগ এই অঞ্চলে কোন কল কারখানা নেই,বিষ প্রয়োগ করেছে কে বা কারা।

এছাড়াও ঘটনাস্থল পরিদর্শন করেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাবুবুল ইসলাম বলেন,ঘটনা জানার পর আমি তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং পুলিশ মোতায়েন করেছি। প্রয়োজনে তদন্ত করা হবে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট