1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারায় প্রতিপক্ষের হামলায় ব্যাটারী  চালিত  ভ্যান চালক আহত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরের শিব নদীতে মাছ নেই, জীবিকার তাগিদে শামুক সংগ্রহে মৎস্যজীবীরা পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিতপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে ৭১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, ব্যস্ত মৃৎশিল্পীরা পত্নীতলায় শয়নকক্ষে তল্লাশি চালিয়ে সাড়ে ১২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১ সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ

বাগমারায় প্রতিপক্ষের হামলায় ব্যাটারী  চালিত  ভ্যান চালক আহত

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৪৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

আশরাফুল ইসলাম ফরাশী, বাগমারা……………………………………………..

রাজশাহীর বাগমারায় প্রতিপক্ষের হামলায় অহির উদ্দীন (৪৫) নামের এক ব্যাটারী চালিত অটোভ্যান চালককে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা আহত অহির উদ্দীনকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ওই ঘটনায় আহত অহির উদ্দীন ১০ জনকে আসামী করে বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

হামলাকারীরা হলেন, মাদারীগঞ্জ গ্রামের, আবির হোসেন, জিলানী, আবুল হোসেন, রাকিব হোসেন, আশরাফ আলী, ইকবাল হোসেন, রাজু, সাজু, মিজান সাইদ হোসেন।

বাগমারা থানার অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় মাস খানেক পূর্বে উপজেলার গনিপুর ইউনিয়নের মাদারীগঞ্জ এলাকার আবুল হোসেনের ছেলে আবির হোসেন ও আব্দুল মালেকের ছেলে জিলানী স্কুল চলাকালীন সময়ে চাঁন্দের আড়া উচ্চ বিদ্যালয়ের পার্শ্বে ঘোরাফিরা করছিল। এ বিষয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী অহির উদ্দীনের ছেলে মানিক ও বাদশা তাদের বিদ্যালয়ের পার্শ্বে ঘোরাফিরা করতে নিষেধ করেন। বিষয়টি নিয়ে তাদের মধ্যে বাকবিতান্ডার সৃষ্টি হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে আবির হোসেন ও জিলানী পরিবারের সদস্যদের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। ও্ই ঘটনার বিষয়টি নিয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে গত সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় মিমাংসার জন্য মাদারীগঞ্জ বাজারে বসেন। উপরোক্ত বিবাদীগন আপোষ মিমাংসা না করে সেখান থেকে চলে যান।

ওহির উদ্দিন বলেন রাত সাড়ে ৯টার দিকে মাদারীগঞ্জ বাজার থেকে বাড়ি যাওয়ার সময় আসামীরা সংঘবদ্ধ হয়ে আমার উপর হামলা চালিয়ে রক্তাক্ত ও জখম করে।

স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে আমাকে হামলাকারীদের হাত থেকে রক্ষা করেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।

আহত অহির উদ্দীনের অভিযোগ, হামলাকারীরা অধিকাংশই মাদক সেবী। তারা মাদক সেবন ও মাদক ব্যবসার সাথে জড়িত। তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগগত ব্যবস্থা নেয়া একান্ত দরকার। তিনি অবিলম্বে তদন্ত করে উপরোক্ত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার ওসি অরবিন্দু সরকার অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন তদন্তের জন্য থানার একজন উপ-পরিদর্শককে দায়ীত্ব দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলেই অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট