1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারায় তৃণমূল মানুষের ভালোবাসায় সিক্ত হলেন অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

বাগমারায় তৃণমূল মানুষের ভালোবাসায় সিক্ত হলেন অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ

  • প্রকাশের সময় : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৪৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

মাহাবুর রহমান মনি,বাগমারা থেকে…………………………………………………….

রাজশাহীর-৪(বাগমারা)আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ তৃণমূল সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হলেন। তিনি ১ লক্ষ ৭ হাজার ৯৮৩ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কাঁচি প্রতিকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোঃ এনামুল হক পেয়েছেন ৫৩ হাজার ৮১২ ভোট। স্বতন্ত্র প্রার্থী মোঃ এনামুল হক ৫৪ হাজার ১৭১ ভোটে নৌকার প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন।

এর আগে রোববার কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই বাগমারায় ১২২ টি ভোট কেন্দ্রে সুন্দর ও সুষ্ঠুভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভাবে চলে ভোট গ্রহণ। উপজেলার ১৬ টি ইউনিয়ন ও দুইটি পৌরসভায় শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।কোন কোন কেন্দ্রে ভোটার সংখ্যা কম থাকলেও মহিলা ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তার চাদরে ঢাকা ছিল বাগমারার সকল নির্বাচনী এলাকা।

উপজেলার ১২২ টি ভোট কেন্দ্রের ৭৪৭ টি কক্ষে এক সঙ্গে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৬ হাজার ৩৬৫ জন। এদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ৫৩ হাজার ৮৪৮ জন, নারী ভোটার সংখ্যা ১ লক্ষ ৫২ হাজার ৫১৪জন, হিজরা ভোটার সংখ্যা ৩ জন। সকাল থেকেই ভোটাররা ভোট কেন্দ্রে ভোট দিতে আসতে শুরু করে। প্রথম দিকে ভোটারেরা ভোট কেন্দ্রে আসতে ভয় পেলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে পরবর্তিতে ভোটার সংখ্যা বেড়ে যায়। ভোটারদের ভোট কেন্দ্রে আসতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উৎসাহ দিতে দেখা গেছে।

নিরাপত্তা চাদরে ঢেকে থাকার কারণই ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পেরেছে বলে একাধিক ভোটাররা জানিয়েছেন। কোন বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন নৌকার প্রার্থী অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ। ভোটকেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত ও ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোট দেয়ার জন্য বাগমারা বাসীকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। সুষ্ঠু ও নিরপেক্ষ প্রশাসন সহ বাগমারাবাসীকে অভিনন্দন জানিয়েছেন নৌকার মাঝি অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট