
বাগমারা( রাজশাহী) প্রতিনিধি: ” জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যত।” এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় রাজশাহীর বাগমারায় তিনদিন ব্যাপী ভূমি মেলা উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে নয়’টায় বাগমারা উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে টেলি কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এম. পি । এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী-৪ বাগমারা আসনের সাংসদ আব্দুল বারী সরদার, উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমদ, সহকারী কমিশনার ( ভূমি) সাইফুল ইসলাম ভূঞা, ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল, জামায়াতে ইসলামীর উপজেলা (সাবেক) সেক্রেটারি রহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভাগীয় কর্মকর্তাগণ, সর্বস্তরের জনগণ, সংবাদ কর্মীবৃন্দ ।#