1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
 বাগমারায় গাঁজার গাছ সহ গ্রেপ্তার ১ জন  - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

 বাগমারায় গাঁজার গাছ সহ গ্রেপ্তার ১ জন 

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাগমারা থেকে মাহাবুর রহমান মনি…………………………..

রাজশাহীর বাগমারায় গাঁজার গাছ সহ  বাবু প্রামানিক (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বাবুর বাড়ি গোবিন্দপাড়া ইউনিয়নের পারদামনাশ পশ্চিমপাড়া গ্রামে । তার পিতার নাম মৃত পাঞ্জাব আলী প্রামানিক । দীর্ঘদিন থেকে বাবু  তার বসতবাড়ির সামনে আঙ্গিনায় গাঁজা চাষ ও বিক্রয় করে আসছিল ।

গত ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাব- ইন্সপেক্টর উৎপল কুমার সরকার ও এএসআই জিল্লুর রহমান সঙ্গীয় ফোর্স সহ তার বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।

এসময় সেখান থেকে তাজা গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ । প্রথমে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে বাবু প্রামানিক । পরে গাঁজার গাছসহ তাকে গ্রেফতার করে থানা হেফাজতে নেওয়া হয়।

এঘটনায় বাগমারা থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি অরবিন্দ রায় বলেন, তাজা গাঁজার গাছ সহ আসামিকে গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারকৃত আসামি বাবু প্রামাণিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট