1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব: জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব টিএ পান্না ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র,অগ্নি সংযোগ,ভাংচুর,আহত-১০ ও আটক ১২ লালপুরে ২টি জ্বালানি‌‌ তেলের দোকানে‌ ১৫ হাজার টাকা জরিমানা বাঘায় আধ্যাতিক দরবেশের ওরশ অনুষ্ঠানে মিলন মেলা মাজার উন্নয়ন-পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে: এমপি চাঁদ পেশাজীবীদের অন্যতম ভিত্তি হিসেবে জিয়া পরিষদ কাজ করে: প্রফেসর ড.আব্দুল লতিফ ​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ

বাংলাদেশ সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের দেশঃচাঁদ

  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বাঘা (রাজশাহী) প্রতিনিধি রাজশাহীর বাঘায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র রাজশাহী জেলার আহবায়ক আবু সাঈদ চাঁদ।

প্রধান অতিথির বক্তব্যকালে আবু সাঈদ চাঁদ বলেন, “বাংলাদেশ সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের দেশ। আমরা সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। ধর্মীয় সম্প্রীতি আমাদের সবচেয়ে বড় শক্তি।” তিনি আরও বলেন, “রাজনীতি মানে বিভাজন নয়, ঐক্য। বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।” এসময় শতশত সনাতন ধর্মাবলম্বীরা ধানের শীর্ষে ভোট দেওয়ার একাত্মা প্রকাশ করেন।

রোববার (১২ অক্টোবর) দুপুরে রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক এসএম সালাউদ্দিন আহম্মেদ শামিম সরকারের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহবায়ক সেলিম সরকারের সঞ্চালনায় উপজেলার পাকুড়িয়ার পালপাড়ায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার শাপলার সার্বিক তত্ত্বাবধানে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল ইসলাম বাবলু, উপজেলা বিএনপির সদস্য সচিব, আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, উপজেলা বিএনপির সদস্য মুখলেছুর রহমান মুকুল ,সুরুজ্জামান সুরুজ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক, আব্দুল লতিফ, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সালেহ্ আহম্মেদ সালাম, শফিকুল ইসলাম শফি ,মনিগ্রাম ইউনিয়ন সভাপতি হেলাল উদ্দিন রিয়েল,বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ রেজাউল করিম,চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জগলুসহ আরও অনেকে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট