1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাংলাদেশ পুলিশের বড় রদবদল - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ নাচোলে এ-১ স্পোর্টিং ক্লাবের হাতগোলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি ৫০ থেকে ৫১তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএমএসএফ সভাপতি আহমেদ আবু জাফর

বাংলাদেশ পুলিশের বড় রদবদল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১৪৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শহিদুল্লাহ আল আজাদ…………………………………………………..

বাংলাদেশ পুলিশ বাহিনীতে বড় রদবদল করল সরকার। একসঙ্গে পুলিশের ২৯ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে সাতজন পুলিশ কমিশনার (ডিআইজি) ও ২২ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা। উক্ত বিষয়ে রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

 

ঐ প্রজ্ঞাপনে জানানো হয়, রংপুর মহানগরীর পুলিশ কমিশনার (ডিআইজি) নুরে আলম মিনাকে চট্টগ্রাম রেঞ্জে উপপুলিশ মহাপরিদর্শক, চট্টগ্রাম রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক মো. আনোয়ার হোসেনকে ঢাকায় পুলিশ অধিদপ্তরে উপপুলিশ মহাপরিদর্শক, এন্টি টেররিজম ইউনিটের উপপুলিশ মহাপরিদর্শক মো. মনিরুজ্জামানকে রংপুর মহানগরীর পুলিশ কমিশনার, শিল্পাঞ্চল পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক শেখ মোহাম্মদ রেজাউল হায়দারকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি), পুলিশের বিশেষ শাখার উপপুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আবুল ফয়েজকে শিল্পাঞ্চল পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) সালেহ্‌ মোহাম্মদ তানভীরকে পুলিশের বিশেষ শাখায় উপপুলিশ মহাপরিদর্শক এবং শিল্পাঞ্চল পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক জিহাদুল কবিরকে ম্যাস র‍্যাপিড ট্রানজিট, মেট্রোরেলের উপপুলিশ মহাপরিদর্শক পদে বদলি করা হয়েছে।

 

অপর একটি প্রজ্ঞাপনে নরসিংদী জেলার পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার, নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হককে ট্যুরিস্ট পুলিশ সুপার, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদকে পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার, গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকাকে বিশেষ শাখার পুলিশ সুপার, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুনকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ সুপার, কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খাইরুল আলমকে হাইওয়ে পুলিশ সুপার, খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে উপপুলিশ কমিশনার, শরীয়তপুরের পুলিশ সুপার মো. সাইফুল হককে শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার, মাদারীপুর ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার মো. শফিকুল ইসলামকে ম্যাস র‍্যাপিড ট্রানজিট, মেট্রোরেলের পুলিশ সুপার পদে বদলির কথা জানানো হয়।

 

আরও এক প্রজ্ঞাপনে বলা হয়, নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে নরসিংদী জেলায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. গোলাম সবুরকে নীলফামারী জেলায়, শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুজ্জামানকে নওগাঁ জেলায়, বিশেষ শাখা ঢাকার পুলিশ সুপার মোনালিসা বেগমকে শেরপুর জেলায়, ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামকে চাঁদপুর জেলায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আল বেলী আফিফাকে গোপালগঞ্জ জেলায়, এন্টি টেরোরিজম ইউনিট, ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খানকে মন্সীগঞ্জ জেলায়, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিবকে কুষ্টিয়া জেলায়, বাংলাদেশ পুলিশ অধিদপ্তর, ঢাকার পুলিশ সুপার মো. ছাইদুল হাসানকে চাঁপাইনবাবগঞ্জ জেলায়, পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমানকে খুলনা জেলায়, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন-১ ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমানকে পিরোজপুর জেলায়, এন্টি টেরোরিজম ইউনিট, ঢাকার (পুলিশ অধিদপ্তরের রিপোর্টকৃত) পুলিশ সুপার মো. মাহিদুজ্জামানকে ভোলা জেলায় এবং মাদারীপুর অঞ্চল হাইওয়ে পুলিশ সুপার (গাজীপুর মহানগর পুলিশ, গাজীপুরে বদলির আদেশপ্রাপ্ত) মো. মাহাবুবুল আলমকে শরীয়তপুর জেলায় বদলি করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট