1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাংলাদেশের বিচার বিভাগের ভূয়সী প্রশংসা করেছেন দক্ষিণ আফ্রিকার প্রধান বিচারপতি - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বাংলাদেশের বিচার বিভাগের ভূয়সী প্রশংসা করেছেন দক্ষিণ আফ্রিকার প্রধান বিচারপতি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

আজ দক্ষিণ আফ্রিকায় সফররত প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ দক্ষিণ আফ্রিকার প্রধান বিচারপতি ম্যানডিসা মায়ার সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি : সংগৃহীত

সবুজনগর অনলাইন ডেস্ক: বিচার বিভাগ সংস্কারে বাংলাদেশের প্রধান বিচারপতির দূরদর্শী নেতৃত্ব এবং মানবাধিকার সুরক্ষায় বিচার বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালতের প্রধান বিচারপতি ম্যানডিসা মায়া।

আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো: শফিকুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সফররত প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আজ(২০ মে)  দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালতের প্রধান বিচারপতি ম্যানডিসা মায়া এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় দেশের প্রধান বিচারপতি একে অপরের সাথে কুশল বিনিময় করেন এবং নিজ  নিজ দেশের বিচার বিভাগের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেন। বৈঠকে বাংলাদেশের প্রধান বিচারপতি দেশের বিচার বিভাগের সামগ্রিক উন্নয়নে তার ঘোষিত রোডম্যাপ কার্যক্রমের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালতের প্রধান বিচারপতিকে অবহিত করেন। এসময় দক্ষিণ আফ্রিকার প্রধান বিচারপতি বাংলাদেশের বিচার বিভাগ সংস্কারে প্রধান বিচারপতির দূরদর্শী নেতৃত্ব এবং মানবাধিকার সুরক্ষায় বিচার বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। এছাড়া তিনি দক্ষিণ আফ্রিকার মানবাধিকার কমিশন কর্তৃক বিভিন্ন সাংবিধানিক প্রশ্নের সমাধানের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।’

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট