1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বরিষালের বাকেরগঞ্জের কলসকাঠী ইউনিয়ন শোক দিবস উপলক্ষে ছাত্রলীগের ফলজ চারা বিতরণ - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

বরিষালের বাকেরগঞ্জের কলসকাঠী ইউনিয়ন শোক দিবস উপলক্ষে ছাত্রলীগের ফলজ চারা বিতরণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ৩৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

সোহেল হাওলাদার বাকেরগঞ্জ, বরিষাল প্রতিনিধি……………………………..

বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কলসকাঠী ইউনিয়ন ছাত্রলীগ এক ব্যতিক্রমী উদ্যেগ গ্রহন করেছেন। কলসকাঠী ইউনিয়ন ছাত্রলীগের এই ব্যতিক্রমী উদ্যেগটি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম  শাহাদাত বার্ষিকী উপলক্ষে কলসকাঠী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৪৮ টি ফলজ চারা বিতরণ।

ব্যতিক্রমী এ উদ্যেগের আয়োজন করেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু সালেহ বশির,কলসকাঠী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হেলাল গাজী, সাধারণ সম্পাদক মোঃ হাবিব খান ও কলেজ ছাত্রলীগের সভাপতি এনসান আলী এবং কলসকাঠী ইউনিয়ন ছাত্রলীগের অন্যতম কর্ণধার  মোঃ  জাহাঙ্গীর হাওলাদার, সাংবাদিক মাসুদ শিকদার।

ব্যতিক্রমী এ উদ্যেগের ব্যাপারে ছাত্রলীগ নেতাদের সাথে কথা বলে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কারণেই আজকে আমাদের এই স্বাধীন বাংলাদেশ। যার জন্ম না হলে জন্ম হতোনা স্বাধীন বাংলাদেশের। সেই মহান ব্যক্তিত্বের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সম্পূর্ণ তাদের নিজস্ব অর্থায়নে ও উদ্যেগে তারা এ আয়োজন করেন। তারা আরো বলেন, বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতারা যেকোনও ভালো কাজে তাদের উৎসাহ প্রদান করেন এবং  ভবিষ্যতে যেকোনও ভালো কাজের উদ্যেগ নিলে তাদের সহযোগিতা এবং পাশে থাকার অনুরোধ করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট